শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুর“ত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিরাপদ সড়ক দিবসে যানবাহন, মালিক-প্রমিক এবং জনসাধারণকে সচেতন করার লক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে এইবিস্তারিত পড়ুন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শার্শায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান। ঐক্য পরিষদের গণ-অনশন কর্মসূচি পালিত

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের শার্শা উপজেলার আয়োজনে সকাল-সন্ধ্যা গণ-অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিগত সংসদ নির্বাচনের পূর্বে দেওয়া সংখ্যালঘু সুরক্ষাবান্ধব প্রতিশ্রুতি সমুহের অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণ-অনশন পালন করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শার্শা উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল থেকে উপজেলা পরিষদের সামনে গণবিস্তারিত পড়ুন

কলারোয়ার সীমান্ত প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কলারোয়ায় সীমান্ত প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের আনসার আলী মার্কেটে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী। সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, স্থানীয় ইউপি’র প্যানেল চেয়ারম্যান আব্দুল গফুর, বালিয়াডাঙ্গা বাজার জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক শ্রী রিতন কুমার রায়, আশার আলোরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগীয় বিএনপির সমাবেশে যাওয়ায় সাতক্ষীরা বিএনপির নেতা কর্মীদের পথে পথে পুলিশের বাধা

খুলনার বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মোড়ে মোড়ে বিএনপি নেতা-কর্মীদের বাধা দিচ্ছে পুলিশ। তবে এর আগেই সাতক্ষীরা থেকে কয়েক হাজার কর্মী-সমর্থক খুলনায় পৌঁছে গেছে। সাতক্ষীরা থেকে খুলনা রুটে কোনো বাস চলাচল করছে না। মূলত বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বাস বন্ধ রাখা হলেও মালিক সমিতি কারণ হিসেবে ‘ধর্মঘটের’ কথা বলছে। শনিবার সাতটার দিকে বিএনপির নেতা-কর্মী বহনকারী কয়েকটি ট্রাক ফিরিয়ে দেওয়া হয় খুব সকালে। সাতক্ষীরা-খুলনা সড়কের বিনের পোতায় সরেজমিনে সকাল থেকেইবিস্তারিত পড়ুন

৩ ডিসেম্বর নির্বাচন

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সভা

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার’র কনফারেন্স রুমে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে সংগঠনের আহ্বায়ক ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির বিশেষ সাধারণ সভা

সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টার’র যমুনা হলে সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির আয়োজনে জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল গাফফার’র সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা পপ্রান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা রাইচ মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ববিস্তারিত পড়ুন

নড়াইলে প্রেমিকের সঙ্গে অভিমানে কলেজছাত্রী বন্যা রায়’র আত্মহত্যা

নড়াইলে প্রেমিক ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করায় কলেজছাত্রী বন্যা রায়’র আত্মহত্যা। নড়াইলে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় প্রেমিকের সঙ্গে অভিমান করে এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, বুধবার (১৯ অক্টোবর) বিকালে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টির নিজ বাসায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) তার ময়নাতদন্ত সম্পন্ন করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত কলেজছাত্রী বন্যা রায় নড়াইল ভিক্টোরিয়া কলেজেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ ছয় দফা দাবীতে গণ অনশন কর্মসূচি

“ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ সহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কালীগঞ্জে গণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় সহরাউদ্দী পার্কের সামনে রাস্তায় গণ অনশন কর্মসূচি পালন অনুষ্ঠানে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও দক্ষিণ শ্রীপুরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের উজ্জীবনী ইনস্টিটিউট’র চারতলা ভবনের উদ্বোধন করলেন এমপি জগলুল

সাতক্ষীরার কালিগঞ্জের উজ্জীবনী ইনস্টিটিউট’র চারতলা ভবনের উদ্বোধন ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ফিরোজ করিব কাজলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে উজ্জীবনী ইনস্টিটিউটের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে এসব কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের সভাপতি ফিরোজ কবির কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। এসময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি করেছে। ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষা সহায়ক উপবৃত্তি প্রদানসহ শিক্ষাবান্ধববিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপা কপোতাক্ষ সাংস্কৃতিক সংঘ’র কমিটি গঠন

শিশু-কিশোরদের সামাজিক, মানবিক, নান্দনিক ও নৈতিক গুনাবলী বিকাশ সাধনের মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষে মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে “ঝাঁপা কপোতাক্ষ সাংস্কৃতিক সংঘ” নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠন করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর-২০২২) সন্ধ্যায় শহীদ স্মরণী ঝাঁপা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অবসরপ্রাপ্ত ঝাঁপা গ্রামের শিক্ষক ও ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আকবার হোসেনের আহ্বানে এবং তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত করাবিস্তারিত পড়ুন