মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বঙ্গোপসাগরে সুপার সাইক্লোনের রূপ নিতে পারে ‘সিত্রাং’

বঙ্গোপসাগরে ভয়াবহ রূপ নিতে পারে সুপার সাইক্লোন ‘সিত্রাং’। ক্ষয়ক্ষতির দিক দিয়ে ঝড়টি সিডরের মতোই ভয়াবহ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি চলতি অক্টোবরে বঙ্গোপসাগরে ‘নিম্নচাপ তৈরির’ মাধ্যমে সুপার সাইক্লোন আকারে বাংলাদেশ ও ভারতে আঘাত হানতে পারে। বিএমডি আরও জানায়, ২৪ অক্টোবরের মধ্যে এটি উল্লেখিত অঞ্চলে আঘাত হানলে, এতে বাংলাদেশের সুন্দরবনের উপকূলীয় এলাকা এবং ভারতের সুন্দরবন ও অন্ধ্র প্রদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে দিন যতোবিস্তারিত পড়ুন

বিশ্ব ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ১২১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। অন্যদিকে প্রতিবেশি দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে ভারত। বিশ্বের ১২১টি দেশের মধ্যে ভারতের অবস্থান এখন ১০৭। এছাড়া পাকিস্তান, ভারত ও আফগানিস্তানসহ ৩৫টি দেশে ক্ষুধার মাত্রা মারাত্মকভাবে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। এনডিটিভি ও আল জাজিরা’র খবরে বলা হয়েছে, হাঙ্গার ইনডেক্সে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি (ভারত) দক্ষিণ এশিয়ারবিস্তারিত পড়ুন

নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল। শনিবার (১০ অক্টোবর) কাদের তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। তিনি বলেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল, গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিই এখন ধর্মের কার্ড ব্যবহার করে, আওয়ামী লীগ নয়। তিনি আরো বলেন, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞাবিস্তারিত পড়ুন

দুর্ভিক্ষ ঠেকাতে ১৭০ বিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক

বিশ্ব মন্দা আর দুর্ভিক্ষ ঠেকাতে সহযোগী দেশগুলোর জন্য ১৭০ বিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক। যার মধ্যে ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হবে কেবল খাদ্য উৎপাদন বাড়াতে। বিশ্বব্যাংক ও আইএমএফ বলছে, সরকার প্রধানদের উচিত আগে-ভাগেই সতর্ক হওয়া, যেন সংকটে না পড়তে হয়। সংকট সংঘাত আর নানা টানা পোড়েনে ক্ষত-বিক্ষত সারা পৃথিবী। দেশে দেশে বাড়ছে চরম অনিশ্চতয়তা। ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক বৈঠকেও প্রায় পুরোটা জুড়ে উঠে এলো কেবল সতর্কবার্তা। চারবিস্তারিত পড়ুন

যশোরের শার্শা সীমান্তে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার

যশোরের শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার সময় ২১ বিজিবির অগ্রভূলাট বিওপির সদস্যরা স্বর্ণের এ চালান আটক করেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এসময় পাচারকারী স্বর্ণ ফেলে কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে শার্শা উপজেলার পাঁচভূলাট এলাকার মিজানের ছেলে আব্দুল্লাহ ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপনকে চিহ্নিত করা গেছে বলেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জমি নিয়ে বিরোধে একজন নিহত, আটক দুই

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধে একজন নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ৭ টার দিকে উপজেলার ভরুলিয়া ইউনিয়নে হাটতলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, নিহত আব্দুর রাজ্জাক গাজী (৬০) ওই গ্রামের বাসিন্দা। আটককৃত আয়জুল ইসলাম ও তার ভগ্নীপতি ইয়াকুব আলীও একই গ্রামের। শ্যামনগর উপজেলার ভরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল্লাহ জানান, ৩০ কাঠা জমি নিয়ে আব্দুল রাজ্জাক গাজী, তার ভাই শাহাদাৎ গাজীবিস্তারিত পড়ুন

কলারোয়া ক্রীড়া সংস্থার আয়োজনে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের খেলার সামগ্রী বিতরণ

কলারোয়া ক্রীড়া সংস্থার আয়োজনে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ে চলমান ফুটবল প্রশিক্ষণে খেলোয়াড়দের খেলার সামগ্রী বিতরণ করা হয়। কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল পক্ষ থেকে বুট ও গোলকিপারের সামগ্রী প্রদান করা হয়। শনিবার (১৫ অক্টোবর) কলারোয়া পৌরসভার মেয়রের পক্ষে কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আঃ রউফ খেলোয়াড়দের মাঝে এ সমস্ত সামগ্রী বিতরণ করেন। সাথে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

শকুনের দোয়ায় গরু মরে না: ওবায়দুল কাদের

অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্ট পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৪ অক্টোবর) দেয়া এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির নেতারা সব সময় সরকারের পতন কামনা করেন। কিন্তু শকুনের দোয়ায়বিস্তারিত পড়ুন

সাফ জয়ে বাংলাদেশের মেয়েদের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক

সাফ জয়ে বাংলাদেশের মেয়েদের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। এই সুখবরটি দিয়েছে ফিফা। ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফিফা র‍্যাংকিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বৃহস্পতিবার ফিফা সর্বশেষ র‍্যাংকিং ঘোষণায় বলা হয়, সাবিনা-কৃষ্ণারা আছে ১৪০তম স্থানে। সাফের আগে ফিফা র‍্যাংকিংয়ে ১৪৭ নম্বরে ছিল দলটি। টুর্নামেন্টের আগে তাদের পয়েন্ট ছিল ১০১৭ দশমিক ১৬। আর অপরাজিত থেকে সাফ চ্যাম্পিয়ন হয়ে এখন সেটা বেড়ে ১০৫৪ দশমিকে ৫৫-তে দাঁড়িয়েছে। এদিকে সাফেরবিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জোড়া পরিবর্তন আনলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জোড়া পরিবর্তন আনলো বাংলাদেশ। হার্ডহিটিং ব্যাটার সাব্বির রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বাদ পড়লেন। তাদের জায়গায় রিজার্ভ থেকে মূল দলে ঢুকে গেলেন টপঅর্ডার সৌম্য সরকার ও পেসার শরিফুল ইসলাম। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই জোড়া পরিবর্তন আনার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আগেই। বিশেষ করে সাব্বিরের টানা ব্যর্থতা আর ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে সাইফউদ্দিনের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ড্রপ আর লাগামহীন বোলিংয়ের পর আন্দাজ করাইবিস্তারিত পড়ুন