Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির শোভনালীতে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শোভনালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আইনশৃক্সখলা সংক্রান্ত জরুরি সভায় সভাপতিত্ব করেন, পুজা উদযাপন পরিষদ শোভনালী ইউনিয়ন সভাপতি শিক্ষক ও ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়। সাধারণ সম্পাদক প্রভাষক রবীন্দ্রনাথ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বক্কর ছিদ্দিক।বিস্তারিত পড়ুন
আশাশুনি ধনীরাম হাই স্কুলের সভাপতি হলেন শাহনেওয়াজ ডালিম

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় তাকে বিনা প্রতিদন্দিতায় সভাপতি ঘোষণা করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অভিভাবক সদস্য সাইফুল ইসলাম বাচ্চু, গোলাম রসুল, বিনয় কৃষ্ণ হালদার, সুজিত কুমার রায়, শেফালী রানী, টিআর সদস্য নেপাল চন্দ্র গাইন, পশুপতি রায়, শেলী আক্তার, প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
আশাশুনির এইচ এন এস কে টি হাইস্কুলের সভাপতি হলেন মধু সুদন রায়

আশাশুনি সদরের হাড়িভাঙ্গা নাটানা সব্দলপুর কুমারখালী ও থালনা মাধ্যমিক বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দিতায় এস এম সি সভাপতি হয়েছেন মধুসূদন রায়। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় তাকে সভাপতি ঘোষণা করা হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় অভিভাবক সদস্য অমল কুমার সরকার, তারক চন্দ্র মিস্ত্রি, শ্মশান মন্ডল, টিআর সদস্য হরিদাস সরকার, নব কুমার সরকার ও জানুকি রায়, প্রধান শিক্ষক সুকুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদেবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে অসহায় পরিবারের পাশে আত্ম মানবিক ফাউন্ডেশন

আত্ম মানবিক ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যারা অসহায় বিপদগ্রস্ত মানুষের জন্য কাজ করে। এই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব ওবাইদুর রহমান এর নির্দেশনায় সংগঠনটির কয়েকজন সদস্য ছুটে গিয়েছে মানবিকতার টানে। কলারোয়া উপজেলা ১ নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের অসহায় একটি পরিবারের কাছে। গিয়ে দেখেন অসহায় নিঃস্ব হিন্দু দম্পতির করুণ জীবনযাপন। পল্লী কবি জসিমউদদীন কবিতায় পড়েছিলাম- আসমানীদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ী রসূল পূরে যাও। সত্যি এ যেনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে “শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগীতায় নিবন্ধনকৃতদের প্রশিক্ষণ

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠেয় ”শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগীতা-২২’ অংশগ্রহনে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় স্কুলের নবনির্মিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষে শিক্ষার্থীদের কুইজের পূর্ব প্রস্তুতিমূলক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি বিষয়ক সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন। তিনি শিক্ষার্থীদেরকে আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠেয় প্রতিযোগীতায় নিবন্ধনের ১০ টি নিয়মের উপর আলোচনা করেন এবং কুইজের বিষয়ে শেখবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাড়িঘর ভাংচুরসহ ভিটাবাড়ির সম্পত্তি জোরপুর্বক দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ার মামলাবাজ কাশেম আলী কর্তৃক এক নীরিহ ব্যক্তির বাড়িঘর ভাংচুর করে ভিটাবাড়ির সম্পত্তি জোরপুর্বক দখলের অভিযোগ উঠেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার দলুইপুর গ্রামের মৃত কফিল উদ্দীনের পুত্র ভুক্তভোগী আব্দুল কাদের সরদার। তিনি এ সময় এ ঘটনার প্রতিকারসহ তার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কলারোয়ার দলুইপুর মৌজায় হাল দাগ ৫৭১ ও ৫৭৩বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বরে বৃক্ষ রোপনে সবুজ বেষ্টনী গড়ে তোলার প্রত্যায়- রবির

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে ফলজ, বণজ ও ভেষজ গাছের রোপন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি এমপি রবি বলেন, “পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। গাছ আমাদের প্রকৃতিকে রক্ষা করে এবংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় এমপি রবি ভবনের ৪র্থতলায় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে সাতক্ষীরা সিটি কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মকসুমুল হাকিম’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের বিদায়ী অধ্যক্ষ মো.বিস্তারিত পড়ুন
সীমান্তে হামলা, মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থ বারের মত তলব

বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থল ও আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে তাকে তলব করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত থাকতে বলা হয়। গত আগস্ট থেকে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অব্যাহত হামলায় ঘটনায় এ নিয়ে তাকে চতুর্থবার তলব করলো পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা মিয়ানমারের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাব। মিয়ানমার থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাবুলিয়া ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা সদরের বাবুলিয়া ফুটবল মাঠে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হবে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলা। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের বাবুলিয়া ফুটবল মাঠে টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজির আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

