Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শ্যামনগর উপজেলা গ্রাম ডাক্তারদের বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি শ্যামনগর উপজেলা বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। উক্ত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাক্তার জিয়াউল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শ্যামনগর, সাতক্ষীরা, ডাক্তার মুশফিকুর রহমান, সহকারী সার্জন, সদর হাসপাতাল, সাতক্ষীরা । আরো উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার শেখ মাহবুবুর রহমান, বিভাগীয় সেক্রেটারি, গ্রাম ডাক্তার হাসান সিদ্দিকি লাভু, সাতক্ষীরা জেলা সেক্রেটারি, গ্রামবিস্তারিত পড়ুন
দেশের চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী

দেশের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ সভা হবে। মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ সেপ্টেম্বর বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের কথা শুনবেন এবং তাদের দিকনির্দেশনা দেবেন।
সাতক্ষীরার বাঁশদহায় সিন্ডিকেটে ‘জন্ম নিবন্ধনে’ ভোগান্তি

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কৃষক নিলু। ছেলের জন্ম তারিখ ১৯৯৭ সালে আর মেয়ের ২০০১ সালে। তবে জন্ম নিবন্ধনে ছেলে-মেয়ে উভয়ের ই জন্মের সাল লেখা হয়েছে ১৯৯৭। ছেলের জন্মের সাল ঠিক থাকলেও মেয়ের জন্মের সাল ঠিক ছিলনা। এ কারণে মেয়ের জন্মের সাল সংশোধনের জন্য তিনি বাঁশদহা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার থেকে আবেদন করে আবেদন ফর্ম জমা দিয়েছিলেন ইউএনও অফিসের নিচ তলায় জমা নেওয়ার দায়িত্বে থাকা পিয়নদের কাছে। তবে তার সেই আবেদনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কলারোয়ায় নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মৃত ঈদ্রিস আলী ধাবকের ছোট পুত্র মোখলেছুর রহমান( ৩৮)। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে তার নিজের নতুন দ্বিতল ভবনের কাজ পরিদর্শন করাকালীন সময়ে অসাবধনতাবশত ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হলে, প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে রেফার করে ঢাকায় আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকালে মৃত্যুরবিস্তারিত পড়ুন
মণিরামপুরে দুই মাস ভিজিডির চাল পাননি দুস্থ নারীরা

যশোরের মণিরামপুরে দুই মাস ধরে ভিজিডি কার্ডের চাল পাচ্ছেন না দুস্থ নারীরা। চলতি মাস শেষ হতে চলেছে। এখনো আগস্টের চাল পাননি তাঁরা। একইভাবে জুলাই মাসেও তাঁদের চাল দেওয়া হয়নি। পরপর দুই মাস চাল না পাওয়ায় কার্ডধারীদের মধ্যে হতাশা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ ইউনিয়ন পরিষদের কয়েকজন চেয়ারম্যান। জানা গেছে- গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির (ভিজিডি) আওতায় ২০২১-২০২২ অর্থবছরে মণিরামপুরে ২ হাজার ৭১৭ জন উপকারভোগী রয়েছেন।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সেচ্ছাসেবকদের বিতর্কিত তালিকা প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক সেচ্ছাসেবকদের বিতর্কিত তালিকা প্রকাশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম। বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন, ভোরের পাতার স্টাফ রিপোর্টার গাজী ফারহাদ, ভিবিডি সাতক্ষীরারবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজগঞ্জে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ওই ব্যবসায়ী। রবিবার (২৮ আগস্ট-২০২২) বিকেলে রাজগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আলাল। সংবাদ সম্মেলনে মো. আলাল জানান- তিনি একজন মাছের আড়ত ব্যবসায়ী। রাজগঞ্জ বাজারে তার একটি মাছের আড়ত রয়েছে। হানুয়ার গ্রামের মৃত ওমর আলী গাজীর ছেলে মো. মিলনের সঙ্গে আমার পূর্ব হতে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরধরেবিস্তারিত পড়ুন
মনিরামপুর হতদরিদ্রদের ১০ টাকা কেজির চালের কার্ড বহাল রাখার দাবীতে মানববন্ধন

হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচী ১০ টাকা কেজির চালের কার্ডের তালিকা থেকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক নারী-পুরুষের কার্ড ইউনিয়ন পরিষদ কর্তৃক বালিত করা হয়েছে এবং অন্য নামে ইস্যু করা হয়েছে। এ কার্ডগুলো বহাল রাখার দাবীতে রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায়, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে প্রায় অর্ধশতাধিক হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ৩ নম্বর ওয়ার্ডের (এড়ান্দা গ্রাম) বাসিন্দা হতদরিদ্র ওবিস্তারিত পড়ুন
তালায় সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা

তালা উপজেলা বিএনপির উপদেষ্টা ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিনী এ্যাড.সাহানারা পারভীন বকুল। রবিবার এক শোকবার্তায় শেখ নজরুল ইসলামের মৃত্যুতে আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা উপজেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নবাগত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ছাত্রলীগের ফুলের শুভেচ্ছা

সাতক্ষীরার নবাগত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। রবিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার’র কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের শেখ জাহিদ হাসান, মো. জাকির হোসেন, পৌর ছাত্রলীগের শেখ সালেহীন শীতল, মুজাহিদুর রহমান অন্ত, আবু হুরাইরা প্রিন্সসহ ছাত্রলীগের বিভিন্নবিস্তারিত পড়ুন

