Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনি আনুলিয়ায় বসত বাড়ির পাশেই ভূ-গর্ভের বালি উত্তোলন

আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বসত বাড়ির ৩০ থেকে ৪০ ফুটের মধ্যেই ভূ-গর্ভ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলন করতে দেখা গেছে। এঘটনায় উল্লেখিত বসত বাড়িসহ ভূমি ধ্বসের শঙ্কায় রয়েছে পাশ্ববর্তী এলাকাবাসী। ইউনিয়নের চেচুয়া গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে ইসমাইল হোসেন বহু বছর থেকে ভিটাবাড়িতে বসতঘর বেধে বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। একই গ্রামের মৃত: আহম্মদ আলি গাজীর ছেলে বালু ব্যবসায়ী আব্দুর রহিম তার ড্রেজারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার নির্বাচনে অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার সভাপতি পদের নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩জন শিক্ষক প্রতিনিধি ও ৫জন নির্বাচিত অভিভাবক সদস্য তাদের ভোট প্রদান করে সভাপতি নির্বাচিত করেন। এ নির্বাচনে মো. আসাদুজ্জামান খোকন ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আবু আব্দুল্লাহ আবু সাক্কারবিস্তারিত পড়ুন
নড়াইলের নবাগত এসপি সাদিরা খাতুনের মতবিনিময় সভা

নড়াইলে নবাগত পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেছেন, পুলিশ সুপারের কার্যালয় (এসপি অফিস), নড়াইল জেলার চারটি থানা হবে নির্যাতিত মানুষের আস্থার জায়গা, থানা থেকে সেবা না পেয়ে কেউ যেন ফিরে না যায় সেদিকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, থানা হবে দালাল মুক্ত। পুলিশ তদন্ত কেন্দ্র এবং পুলিশ ফাঁড়ি থাকবে সকলের জন্য উন্মুক্ত। রবিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে নড়াইল জেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায়বিস্তারিত পড়ুন
বেনাপোল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

যশোরের বেনাপোল প্রেসক্লাব এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মহসিন মিলন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব বকুল মাহবুব ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনি। শনিবার (২৭ আগস্ট) আনন্দঘন পরিবেশে এ নির্বাচনে ৩টি পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বিতা ছিল না। নির্বাচনে মোট ভোটার ছিল ২০জন। বিকাল ৩টায় নির্বাচন শুরু হয় এবং বেলা ৫ টার মধ্যে নির্বাচনবিস্তারিত পড়ুন
উত্তরার বোটক্লাবে ‘এস.এস.সি-১৯৮৮ সাতক্ষীরা’র ঈদ পুনর্মিলনী

সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ আসাদুর রহমানের সৌজন্যে এস.এস.সি-১৯৮৮ সাতক্ষীরার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় উত্তরার দিয়াবাড়ী সংলগ্ন বোর্টক্লাবে ওই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও এস.এস.সি-১৯৮৮ সাতক্ষীরার সদস্য কাজী আক্তার হোসেন, এড. খালেক, ডা. রবি, কবি আসাদ। এছাড়াও মিনু, নিপা, মুক্তি, লাবনী, আফরিন, রেনু, উর্মি, রুমি, ঋতু, রনি, জুয়েল, আবুল কালাম, আলাউদ্দিন,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি জাভিদ’র দাফন সম্পন্ন

কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকি (৪৫) মৃত্যুবরণ( ইন্না…রাজেউন) করেছেন। শনিবার(২৭ আগষ্ট) বিকালে কলারোয়া ফুটবল মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার( ২৬ আগষ্ট) দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজাপ্রাপ্ত আসামী মরহুম জাভিদ রায়হান কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে। তিনি ছাত্র জীবনে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
পাখিমারা বিলে পেরিফেরিয়াল বাঁধ সংস্কার ও টিআরএম চালু না হওয়ায় কোটি টাকার প্রকল্প ভেস্তে যাচ্ছে!

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাখিমারা বিলে পেরিফেরিয়াল বাঁধ সংস্কার ও টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু না হওয়ায় ভেস্তে যেতে বসেছে সরকারের কয়েক কোটি টাকার প্রকল্প। প্রকল্পের ২য় পর্যায়ে পাখিমারা বিলের কৃষকদের ১৫৫৬.৬২ একর জমির ক্ষতিপূরণ বাবদ দুই বছরের জন্য ১৬ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ থাকলেও অদ্যবধি কোন কৃষক তা পায়নি। কপোতাক্ষ নদ খনন প্রকল্পের ৫৩১ কোটি ৭ লাখ টাকার কাজ চলছে শম্বুক গতিতে। এদিকে ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় বেশিরভাগ জমিরবিস্তারিত পড়ুন
করোনাকালীন স্বেচ্ছাসেবীদের তালিকা প্রকাশ করে তোপের মুখে জেলা প্রশাসন

করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থপনার স্বীকৃতিস্বরুপ প্রকাশিত স্বেচ্ছাসেবীদের তালিকাকে ঘিরে তোপের মুখে পড়েছে খোদ সাতক্ষীরা জেলা প্রশাসন। সম্প্রতি জেলা প্রশাসন কতৃক প্রকাশিত একটি পুস্তিকায় এ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত পুস্তিকায় দেখা যায়, করোনাকালীন সম্মুখ সারিতে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠনের হয়ে কাজ করেছে এমন ২৩ জন সেচ্ছাসেবকদের তথ্য সংযুক্ত করা আছে। যেখানে দুটি সংগঠন থেকে ১২ জনের নাম স্থান পেয়েছে। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মধ্যে মাত্র দুটি উপজেলারবিস্তারিত পড়ুন
যশোর বিমানবন্দরে টাকাসহ কাস্টমস কর্মকর্তা আটক

যশোর বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ খন্দকার মুকুল হোসেন নামে বেনাপোল কাস্টমস হাউসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা সংস্থাটি তাদের হেফাজতে নেয়। ওই গোয়েন্দা সংস্থার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বেনাপোল কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে। এছাড়াও বেনাপোল কাস্টমস অফিসে কর্মরত একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। খন্দকার মুকুল হোসেন বেনাপোল কাস্টমস হাউসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত।বিস্তারিত পড়ুন
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কালিগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, ভোলায় ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদ এবং বি, এন, পির, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী কেন্দ্রীয় বি, এন, পির কর্মসূচি অনুযায়ী কালিগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার (২৬ আগষ্ট) বিকালে ভদ্রখালী স্টেডিয়াম মাঠে বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা জেলা বি, এন, পির, আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’রবিস্তারিত পড়ুন

