সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেউই টাকার বিনিময়ে পদায়ন পাননি, যার ভাগ্য সে নির্ধারণ করেছে

সাতক্ষীরায় সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের ব্যতিক্রমী পদায়ন করা হয়েছে। লটারির মাধ্যমে তাদের প্রত্যেকের কর্মস্থল নির্ধারণ করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন জেলা থেকে বদলি সূত্রে সাতক্ষীরা জেলায় যোগদানকৃত এসআই, এএসআই, নায়েক, কনস্টেবলদের কে বিভিন্ন থানা, ফাড়ি, ক্যাম্পে লটারির মাধ্যমে পদায়ন প্রদান করেন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস (ক্রাইম অ্যান্ড অপস্) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, কেউই টাকার বিনিময়ে পদায়ন পাননি। সবাই নিজের হাতে লটারি টেনে নিজেদের ভাগ্য নির্ধারণ করেছেন। কাজেই ভালো করে কাজ করতে হবে। নিজেদের কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। যেকোনো কর্মস্থল থেকে ভালো কাজ করার সুযোগ রয়েছে। ভালো কাজ করলে ভালো মূল্যায়ন পাওয়া যায়। যারা ভালো কাজ করবেন তারা আরো ভালো জায়গায় পদায়ন নিতে পারবেন।

জেলায় এ বছর মোট ৬৬ জন কনস্টেবল থেকে এএসআই পদে এবং কনস্টেবল থেকে টিএসআই পদে ৫ জন, এএসআই থেকে এসআই পদে ২৬ জন পদোন্নতি পেয়েছে। তারা পরীক্ষার মাধ্যমে এ পদোন্নতি পায়। পরীক্ষার সময়ও লটারির মাধ্যমে তাদের আসন নির্ধারণ করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম