Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলের মধুমতি নদীর অব্যাহত ভাঙনে পাল্টে যাচ্ছে মানচিত্র

নড়াইলের মধুমতি নদীর ভাঙনে পাল্টে যাচ্ছে শালনগর, জয়পুর, ইতনা, কোটাকোল ইউনিয়নের মানচিত্র। মধুমতি নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে এই সকল ইউনিয়নের কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলিন হতে চলেছে। এ বছরও নদী ভাঙ্গন অব্যহত রয়েছে। এ সমস্ত গ্রামের লোকজন নদীর ওপারে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ও বুড়াইচ ইউনিয়নে আশ্রয় নিয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মধুমতি নদীর তীরবর্তী শালনগর ইউনিয়নের রামকান্তপুর, শিয়েরবর গ্রাম, চর আজমপুর, মন্ডলবাগ, চর গোপালপুর খেয়াঘাট, চাকশী,বিস্তারিত পড়ুন
বৃষ্টি বেড়ে আরও দুদিন থাকতে পারে, ৩ নম্বর সংকেত বহাল থাকছে

নিম্নচাপটি ভারতের মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি এখন ক্রমেই দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। স্থল নিম্নচাপের প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির প্রবণতা দক্ষিণাঞ্চলে বেশি। এর প্রভাবে আগামী দুদিন দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। এছাড়া সমুদ্রবন্দরগুলোতে সোমবারও (১২ সেপ্টেম্বর) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে উপকূলের নিম্নাঞ্চল। জলোচ্ছ্বাসও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার সকাল ৬টাবিস্তারিত পড়ুন
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ইন্তেকাল করেছেন

আওয়ামী লীগের অন্যতম বড় স্তম্ভ সৈয়দা সাজেদা চৌধুরী। যিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি। যার ভরাট কণ্ঠের স্লোগানে বারবার পুনরুজ্জীবিত হয়েছে আওয়ামী লীগ। নানা চড়াই উৎরাই এর মধ্যেও সাজেদা চৌধুরী ধরেছিলেন নৌকার হাল। যখনই দুঃসময় এসেছে তখনই এই সাহসী নারীর কণ্ঠে উচ্চারিত হয়েছে জয় বাংলা শ্লোগান। রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে জাতীয় সংসদের এই উপনেতা ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। প্রবীণ এই রাজনীতিবিদেরবিস্তারিত পড়ুন
রোহিঙ্গারা ফেরত না গেলে দেশ অনিরাপদ হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে বিতাড়িত ১২ লাখ নাগরিককে, দীর্ঘসময় আশ্রয় দেয়ার কারণে, বাংলাদেশের নিরাপত্তা, শান্তি, অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক ও প্রাকৃতিক পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়েছে। ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মি’স ম্যানেজমেন্ট সেমিনারে (আইপিএএমএস) অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের নাগরিকদের দীর্ঘদিনের অবস্থানের কারণে অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাসহ সব ধরনেরবিস্তারিত পড়ুন
মণিরামপুরে গৃহবধূর মরাদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

যশোরের মণিরামপুরে ফাতেমা খাতুন (২০) নামের এক গৃহবধূর মরাদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরাদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সোহান হোসেনকে পুলিশ হেফাজতে নিয়েছে। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই গৃহবধূর মরাদেহ হাসপাতালে ফেলে চলে যান তার স্বামী ও স্বজনরা। নিহত ফাতেমা অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের ইয়াসিন আলীর মেয়ে। নিহতের স্বজনরা জানান- দুই মাস আগে ফাতেমার সঙ্গে বিয়েবিস্তারিত পড়ুন
সাগরে নিম্নচাপ, দু’তিন দিন ভারি বর্ষণের পূর্বাভাস-আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে পটুয়াখালী, বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সেখানকার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকবে। যদি নিম্নচাপটি আরও গভীর ও ঘনীভূত হয় তাহলে বৃষ্টি আরও বাড়তে পারে। শনিবার রাত ১২টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত টানা বৃষ্টিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

সাতক্ষীরার কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন পরিষদে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লালন, গোবিন্দপুর সার্বজনীন দুর্গা মন্দিরেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার পরিদর্শণ করেন যুব মহিলা লীগ সভাপতি

সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার পরিদর্শণ করে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য প্রখ্যাত নারী নেত্রী নাজমা আক্তার। রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে যান তিনি এবং রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এবং কিছু সময় তিনি সেখানে অবস্থান করেন। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, বঙ্গবন্ধুর দূর্লভ ছবি ঘুরে ঘুরেবিস্তারিত পড়ুন
মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মাগুরা পৌর এলাকার রায়গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কিছু বসতবাড়ি ভাংচুর ও উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রায়গ্রামের মোশাররফ সমার্থক ও নুরু ডাক্তারের সমার্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি বসতবাড়ী ভাংচুর করা হয়েছে বলে জানা গেছে। তবে এই জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এই সংঘর্ষে উভয় পক্ষেরবিস্তারিত পড়ুন
তালায় হারির টাকা পরিশোধ করতে না পারায় মৎস ব্যবসায়ী কারাগারে

তালায় মৎস্য ঘেরে জমির হারির টাকা না দেয়ার অপরাধে শহিদ সরদার নামে এক মৎস্য ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শহিদ সরদার তালা উপজেলার হাজরাকাটি গ্রামের জাফর আলী সরদারের ছেলে। মামলার সূত্রে জানা যায়, তালা উপজেলার হাজরাকাটি বিলে মৎস্য ঘেরের মধ্যে নজরুল সরদার গংদের জমি রয়েছে। কিন্তু নজরুল সরদার গং এরবিস্তারিত পড়ুন

