Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্যদের বই পড়ায় উদ্বুদ্ধকরণ সভা

“আলোকিত মানুষ চাই” শ্লোগানকে সামনে রেখে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে কলেজ পর্যায়ে বইপড়া কর্মসূচির ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে কলেজ ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসূচির আওতায় অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ মুজাহিদুল আলম সাগর। এ সময় মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, গ্রন্থাগারের মোঃ আফজালবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদর উপজেলার নির্মাণ শ্রমিক ফেডারেশন’র সভাপতির সুস্থ্যতা কামনা

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সদর উপজেলা কমিটির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম অসুস্থ্য হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, জেলা শাখার সভাপতি মো. জুম্মান আলী সরদার, সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল, সহ-সভাপতি ও মেসার্স হোসেন কনস্ট্রাকশন এর সত্ত্বাধিকারী আলহাজ্জ্ব তোফাজ্জেল হোসেন, মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক, শাহ আলম হাওলাদার,বিস্তারিত পড়ুন
কলরোয়ার ধানদিয়া বাজারে শ্রমিক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ার ধানদিয়া চৌরাস্তা বাজারে শ্রমিক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আব্দুল রহমান (রাজু) এর সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিকলীগের সাংগাঠিক সম্পাদক আশরাফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ধানদিয়া ইউনিয়নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসায় ৫টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন

সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসায় উপাধ্যক্ষসহ পাঁচটি পদে নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার ক্লাসরুমে এ নিয়োগ পরীক্ষা ও ভাইবা বোর্ড অনুষ্ঠিত হয়। নিয়োগ পরিক্ষার বোর্ডে মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মো. খলিলুল্লাহ ঝড়–র সভাপতিত্বে অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে ডিজি প্রতিনিধি ছিলেন সহকারী পরিচালক মো. আফাজ উদ্দীন। এছাড়া অধ্যক্ষ মাও.নাসির উদ্দিন, জিবি সদস্য ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ এর জাকজমকপূর্ণ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এমপি রবি ফুটবল টূর্নামেন্ট-২০২২ কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র আহবানে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন
আশাশুনির বড়দলে বজ্রপাতে নিহত-১ আহত-৩

আশাশুনিতে জমিতে ধান রোপনের সময় অকস্মাৎ বজ্রপাতে এক শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বামনডাঙ্গা বিলে গোয়ালডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ফকিরের মাছের ঘেরে ১০ জন শ্রমিক ধান রোপনের কাজ করছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে শ্রমিকরা পুনরায় কাজে গেলে অকস্মাৎ বজ্রপাত ঘটলে, মধ্যম চাপড়া গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে কামরুল (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। একই গ্রামের মৃত মেছের সরদারের ছেলে আবুলবিস্তারিত পড়ুন
আজমির দরগার পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাইলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বলে এসেছেন, জীবনে তার চাওয়া-পাওয়ার আর কিছু নেই। তার চিন্তাচেতনায় শুধুই দেশ ও দেশের মানুষের কল্যাণ। ভারতের রাজস্থানের আজমিরে সুফি সাধক হযরত খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারতেও প্রধানমন্ত্রীর কথায় সে চিন্তারই প্রতিফলন দেখা গেলো। দরগাহের পরিদর্শন বইয়ে বাংলাদেশের সরকারপ্রধান লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাই।’ পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রীর এ লেখাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সেই ছবিটি সামাজিক মাধ্যম ফেসবুকেবিস্তারিত পড়ুন
বাংলাদেশ-ভারত যৌথ সম্মতিতে যেসব সিদ্ধান্ত নিয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ঢাকা ও নয়াদিল্লি যৌথ সম্মতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যৌথ বিবৃতির মাধ্যমে উভয়পক্ষ এসব সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক হয়। প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্ধুত্ব ও অংশীদারত্বের চেতনায় বৃহত্তর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে গৃহীতবিস্তারিত পড়ুন
৪৯ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ” কলারোয়া জোনের ফুটবলে(বালক) চ্যাম্পিয়ান

কলারোয়া আলিয়া মাদ্রাসা এবং (বালিকা) কাজীরহাট গালর্স হাইস্কুলঃ-“৪৯ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ” কলারোয়া জোনে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। আজ সমাপনী দিনে ফুটবল (বালকে) ফাইনালে মুখোমুখি হয় কলারোয়া আলিয়া মাদ্রাসা বনাম মুরারীকাটি দাখিল মাদ্রাসা। নির্ধারিত সময়ে কলারোয়া আলিয়া মাদ্রাসা ২-০ গোলে জয়লাভ করে কলারোয়া জোন চ্যাম্পিয়ান ও মুরারীকাঠি দাখিল মাদ্রাসা রানার হয়। বালিকা গ্রুপে কাজীরহাট গালর্স ট্রাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ান এবং কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল রানার আপ হয়।বিস্তারিত পড়ুন
তালার নিকারী হত্যার প্রধান আসামি কে মামলা থেকে রেহাই, পুনঃতদন্তে সিআইডি

সাতক্ষীরার তালায় চাঞ্চল্যকর লুৎফর নিকারী হত্যা মামলা আদালতের নির্দেশে পুনঃতদন্ত শুরু করেছে সিআইডি। ইতোমধ্যে ঘটনাস্থল তালার জেয়ালানলতা গ্রামের সরকারী গেটের খাল পরিদর্শন করেছে সিআইডির একটি দল। এসময় মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যা মামলার প্রধান আসামি সরকারি দলের বহিষ্কৃত নেতা হওয়ায় প্রভাব বিস্তার করে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার আশংকা করছেন নিহতের পরিবার। মামলার বাদী নিহতের ছেলে সেলিম নিকারীসহ প্রত্যক্ষ স্বাক্ষী তারিফ নিকারি, রুহুল আমিন নিকারি, মুছা নিকারীসহ বাদিবিস্তারিত পড়ুন

