Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় সিংগা হাইস্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার(১৫ আগষ্ট) সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিত উত্তোলনের মধ্য দিবসের কার্যক্রম শুরু হয়। পরে শোক র ্যালি, চিত্রাংকন, কবিতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১০ টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন সমাজ সেবক, শিক্ষানুরাগী আব্দুল মাজেদ সরদার। স্কুলের সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপকবিস্তারিত পড়ুন
তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

সাতক্ষীরা তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ১৫ আগস্ট) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে নব নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে তালা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণবিস্তারিত পড়ুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শোক দিবস পালন

নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে সাতক্ষীরা জেলা কারা কর্তৃপক্ষ। সোমবার (১৫ আগষ্ট) এ উপলক্ষে সাতক্ষীরা জেলা কারাকর্মকর্তা- কারারক্ষীদের অংশগ্রহণে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, সকাল ১০ টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে কারা বন্দী ও কারা রক্ষীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনাসভা হয়। বেলা ১২ টায় কারা এলাকায় বৃক্ষ রোপণ ওদুপুরে মসজিদে মিলাদ মাহফিল করা হয়। মিলাদে জাতিরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের দিকনির্দেশনায় ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক অনেক মেহেদীর নেতৃত্বে মিলাদ মাহফিল ও রান্না করা খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সিটি কলেজে জাতীয় শোক দিবস উদযাপন

সাতক্ষীরা সিটি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ আবু সাঈদ এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন কামরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলতাফ হোসেন, ইসলামবিস্তারিত পড়ুন
ঝাউডাঙ্গার ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালন

সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের অন্যতম বিদ্যাপিঠ বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা। ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝাউডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসায়ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। সাবেক প্রধান শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, রইচপুর আদর্শবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরের কাশীপুর সীমান্তে বিজিবি কতৃক এলাকার অসহায় গরীব দুস্থদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সীমান্তের বেংদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩শ’ গরীব ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা এবং পরে শালকোনা বিজিবি ক্যাম্পে দেড় শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিজিবি’রবিস্তারিত পড়ুন
শোক দিবসে খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শ্রদ্ধা

খুলনায় জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। সোমবার (১৫ আগস্ট) সকালে খুলনা জেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক শেখ আঃ গনি, খুলনা জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ আবু সুফিয়ান বিশ্বাস,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে এমপি রবির পক্ষ থেকে কোরআন খতম

সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সাতক্ষীরা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে শুরু হয় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনভর কোরআন খতম ও দোয়া মাহফিল। এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন হেফজখানারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকীতে এমপি রবির উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজ

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচিবিস্তারিত পড়ুন

