রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকীতে এমপি রবির উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজ

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে, ১৫ আগস্ট সূর্যদ্বয়ের সাথে সাথে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খতম, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, দিনভর মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ এবং মন্দিরে প্রার্থনা, সদর নির্বাচনী এলাকার পৌর ও
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ করা হয়।

দুপুরে দোয়া মাহফিল শেষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দুঃস্থ-অসহায় গরীব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরনের জন্য দলীয় নেতা কর্মীদের মাধ্যমে পাঠানো হয়। দোয়া মাহফিল ও গণভোজে আওয়ামী লীগের নেতা কর্মী ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত