বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আবার এমপিওভুক্তির নতুন ঘোষনা

নতুন করে ২ হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে সরকার। এবার এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির আওতায় আনার কাজ শুরু হতে যাচ্ছে। চলতি মাসে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা গেছে। মাউশি থেকে জানা গেছে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আওতায় আনতে দ্রুত সময়ে আবেদন কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে বৃহস্পতিবার মাউশিতে একটি সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী। সভায়বিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

বন্যার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো সেই অনুযায়ী পরীক্ষার সংশোধিত সময়সূচি তৈরি করে প্রকাশ করবে। এসএসসি শুরুর ৪৫ দিন পর অর্থাৎ নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হবে। রোববার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝে বড় ধরনের বিরতি দেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে এসব পরীক্ষাবিস্তারিত পড়ুন

নড়াইলে মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি! কলেজ ছাত্র আকাশ গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ জুলাই) লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ওইদিন জুম্মার নামাজেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে পিতা পুত্রের ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় পিতা পুত্রের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, কলস মাথায় রেখে তিন গুটি, হাড়িভাঙ্গা ও রশি টানা খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিকালে উজির আলী স্মৃতি যুবসংঘের আয়োজনে গোয়ালডাঙ্গা ফুটবল খেলা মাঠে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়। আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল ইউপির চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। মৌসম্রাট মুক্তিযোদ্ধা মুনতাজ মাস্টার, শামসুর রহমান সরদার, সংরক্ষিত আসনের মহিলাবিস্তারিত পড়ুন

পাইকগাছায় বিশাল গাঁজা গাছ উদ্ধার! চাষী গ্রেফতার

খুলনার পাইকগাছায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বটবৃক্ষের মতো বিশাল এক গাঁজা গাছ উদ্ধার করেছে। একই সাথে গাছের মালিক চাষী সঞ্জয় দে (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । সে উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটি গ্রামের মৃত বৈদ্যনাথ দে’র ছেলে । শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ক্যাম্প পুলিশের আইসি সঞ্জিত বিশ্বাস ও থানার এসআই উত্তম চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে সঞ্জয়ের পানের বরজ থেকে এ গাঁজা গাছ উদ্ধার করেন। স্থানীয়রা জানায় সেবিস্তারিত পড়ুন

ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ পেসার শহীদুল

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের পেসার শহীদুল ইসলাম। আইসিসির অ্যান্টি ডোপিং কোড অনুযায়ী তাকে এই শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৩ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বলে, আইসিসি অ্যান্টিডোপিং কোডের ধারা ২.১ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন শহীদুল এবং এ অপরাধে আগামী ১০ মাস সকল পর্যায়ের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে তাকে। জানা যায়, শহীদুলবিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁওয়ে বিয়ের দাবিতে আইনজীবীর বাড়িতে নার্সের অনশন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের দাবিতে দুদিন ধরে সামিউল্লাহ সামু নামে এক শিক্ষানবিশ আইনজীবী প্রেমিকের বাড়িতে অনশন করছেন ২৫ বছর বয়সী এক নার্স। সামু উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলহাড়া গ্রামের জাহিদুল হকের ছেলে। ঢাকায় শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। প্রেমিকা ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। তার বাড়ি একই উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিনমারী গ্রামে। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে ওই প্রেমিকার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৫ বছর ধরে দুজনে মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের জন্যবিস্তারিত পড়ুন

তালায় এসএসসি ৮৯ ব্যাচের ঈদের পুনর্মিলনী ও কমিটি গঠন

তালা শিল্পকলা হলরুমে ৮৯ সালের ব্যাচের এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসএসসি ৮৯ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সোমবার (১১ জুলাই) বিকালে অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গৌতম ঘোষকে আহবায়ক ও রিয়াজুল ইসলাম মোল্যাকে সদস্য সচিব করে ২১ বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন নাসিরুল ইসলাম, ইদ্রিস আলী, শেখ মাহমুদ এ রিয়াত, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, আবুল আওয়াল, মোহম্মদ আলী, সমারুল ইসলাম, কাজী লতিফুল ইসলাম, বিষ্ণুবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু’র নেতৃত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আমিনুল ইসলাম লাল্টু’র নেতৃত্বে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাই স্কুল চত্বরে এস এস সি ব্যাচ ১৯৮৭ সালের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান” স্মরণে ৮৭ অনুষ্ঠিত” হয়েছে। (১১ই জুলাই সোমবার) সকালে আনন্দ র‍্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। র‍্যালিটি বাজার প্রদক্ষীন করে স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপরেই শুরু হয় মূল অনুষ্ঠান আলোচনা পর্ব। এ আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ঐ স্কুলের ১০ জন প্রাক্তনবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে চায়ের দোকানীর চুলায় ১২ বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ার হাজির মোড় এলাকা থেকে ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজীর নেতৃত্বে গ্রামবাসী ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা পুলিশে সোপর্দ করেছে। ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম গাজী জানান-তিনি গামবাসীর মাধ্যমে জানতে পারেন যে, বোয়ালিয়ার হাজীর মোড়ের একটি বন্ধ রাখা চায়ের দোকানের রাস্তার ধারে ফেলে রাখা চুলার ভিতরে কে বা কাহারা একটি ব্যাগ ফেলে রেখেছে। পরে তিনি গ্রামবাসীর সহযোগিতায় ওই ব্যাগ উদ্ধার করেন। ওই সময় ব্যাগ খুলেবিস্তারিত পড়ুন