Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হাওয়া’ সিনেমায় বন্য প্রাণী আইন লঙ্ঘিত হয়েছে: বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট

‘হাওয়া’ সিনেমায় একটি শালিক আটকে রাখার দৃশ্য নিয়ে পরিবেশবাদীদের উদ্বেগের মধ্যে সিনেমাটি দেখে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, এতে বন্য প্রাণী আইন লঙ্ঘন করা হয়েছে। বন্য প্রাণী অপরাধ দমনের চার সদস্যবিশিষ্ট একটি দল বৃহস্পতিবার (১২ই আগষ্ট) বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সিনেমাটি দেখেছে। পরে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, সিনেমায় একটি ভাতশালিক আটকে রাখায় বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর লঙ্ঘনবিস্তারিত পড়ুন
মণিরামপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মণিরামপুরে আম্বিয়া খাতুন (২০) নামের এক নববধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ দিন আগে (২৯ জুলাই) বাড়ির পাশের গ্রামে তার বিয়ে হয়েছিল। বুধবার (১০ আগস্ট) দুপুরে বাবার বাড়িতে ফ্যানের সাথে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। আম্বিয়া খাতুন মণিরামপুরের কাশিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। তিনি একই উপজেলার হালসা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। নববধূর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে স্বজনদের দাবি মানসিক ভারসাম্যহীনতা থেকে আম্বিয়া আত্মহত্যা করেছেন। খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেকবিস্তারিত পড়ুন
কলারোয়ার হেলাতলায় পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন

কলারোয়ার হেলাতলায় শত্রুতামূলক ভাবে ৩টি পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১০ আগষ্ট) রাতের কোন এক সময়ে উপজেলার হেলাতলা গ্রামের মাছচাষী শফিকুল ইসলামে চারাপোনা উৎপাদনকারী ৩ টি জলাশয়ে(পুকুর)। ক্ষতিগ্রস্থ মাছচাষী হেলাতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান, দীর্ঘবছর যাবৎ তিনি চারাপোনা মজুদ করে হেলাতলার ৩টি পুকুরে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ওই সকল পুকুরে মাছের পরিচর্যা করতে যেয়ে দেখতে পাইবিস্তারিত পড়ুন
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালকে বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে মেসার্স ড্রপ কমিউনেকিশন’র পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মেসার্স ড্রপ কমিউনেকিশন’র পক্ষ থেকে ভোমরাস্থ প্রতিনিধি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু ক্রেস্ট দিয়ে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলামকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।
সাতক্ষীরার কালিন্দী নদী থেকে বাংলাদেশী জেলে নিখোঁজ

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার সীমান্ত নদী কালিন্দী নদীতে মাছের পোনা ধরা বৃদ্ধ জেলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদহা গ্রামের মৃত ফকির গাজীর ছেলে ফজলু গাজী (৬৫)। মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম জানান, ফজলু গাজী মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো ভোর সকালে মাছের পোনা ধরার জন্য কালিন্দী নদীতে নিজস্ব নৌকা নদীর ভেড়ির ‘সাড়া’ থেকে ঠেলা দিয়ে নৌকা নামালে সেই নৌকা ধরার জন্য সেও খরস্রোতা নদীর জোয়ারেবিস্তারিত পড়ুন
তালায় সুপেয় পানি সরবরাহে রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের কাজ চলমান

সাতক্ষীরার তালায় আশ্রয়ন প্রকল্পের অধিনে গৃহহীন ও ভূমিহীনদের জন্য বসতঘর নির্মানের পর এবার তাদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অধিনে উপকারভোগী পরিবারগুলো ৩ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন একটি পানির ট্যাংকসহ ট্যাংকে বৃষ্টির পানি ধরে রাখাতে সকল উপকরনের সুযোগ পাচ্ছেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তালা উপজেলায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতীতে সম্পন্ন হচ্ছে। তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মফিজুরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে কলেজে ঢুকে ছাত্র-শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার জাফরপুরের কাজী আলাউদ্দীন ডিগ্রি কলেজে ঢুকে ছাত্র-শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার (১০ আগস্ট) বেলা ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্থানীয় সন্ত্রাসী ও বখাটে মামুন, হাফিজুর, তারেক, আশরাফুল, ইসমাইল, আজমির কতৃক কলেজের ছাত্র-শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবি জানানো হয়। কাজী আলাউদ্দীন ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য ইউনিয়ন আ’লীগের সভাপতি আহম্মাদ আলী সরদারের সভাপতিত্বে মানববন্ধনেবিস্তারিত পড়ুন
‘রাখি বন্ধন’ উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার পাঠিয়েছে ভারত

আগামীকাল রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার পাঠিয়েছে ভারত। এ সময় উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে দু’টি প্যাকেটে উক্ত উপহার প্রদান করা হয়। উক্ত উপহার প্রদানের সময় ভারতের একটি প্রতিনিধি দল বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে উপস্থিত হন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বনগাঁ পৌরসভার মেয়র গোপাল শেঠ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারটি বাংলাদেশের পক্ষে গ্রহন করেন ৮৫ যশোর-১, শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মৎস্য ও সবজি চাষ করে সময় পার করছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা

কলারোয়ায় মৎস্য ও সবজি চাষ করে সময় পার করছেন, অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা। উপজেলার লাঙ্গল ঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা আঃ ওহাব(৬৫) ম্যানেজার। তিনি একান্ত আলাপচারিতায় “দৈনিক পত্রদূত” কে জানান,বাংলাদেশ কৃষি ব্যাংকে ২০১৭ সাল পযর্ন্ত কর্মরত থাকাকালিন সময়ে,চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় তাঁর কাজ করার সুযোগ হয়েছে,বিভিন্ন মানুষের সাথে চলাফেরার অভিজ্ঞতায় ২০১২ সালে চাকরির পাশাপাশি ছোট পরিসরে মাত্র ২০শতক জমিতে শুরু করেন মাছ চাষ। ২০১৭সালের সেপ্টেম্বরের অবসরে যাওয়ারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চাষাবাদ নিয়ে শঙ্কিত কৃষক! অনাবৃষ্টি ,সার ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে

কৃষক বাঁচলে বাঁচবে দেশ। প্রচলিত এই কথাটির সঙ্গে বাস্তবের মিল খুজে পাওয়া কষ্টসাধ্য। সারাজীন ধরে কৃষক নির্যাতিত নিষ্পেষিত। দেশে উৎপাদিত ফসলের উপর নির্ভর করে মানুষের বেঁচে থাকা। তাহলে দেশ ও দেশের মানুষের বেঁচে থাকা নির্ভর করে কৃষক ও কৃষির উপর। বর্তমানে অনাবৃষ্টিতে কৃষক চাষাবাদ নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ, তার উপর বিদ্যুৎ, জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধি অপ্রতুল। কিভাবে চাষাবাদ সম্ভব সেই দুশ্চিন্তায় কৃষকের ঘুম উড়ে গেছে। এদিকে অনাবৃষ্টির কারণে আমন রোপন নির্ভর করছেবিস্তারিত পড়ুন

