Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় আসন্ন ইউপি নির্বাচনে ৬নং সোনাবাড়িয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী বেনজীরের উঠান বৈঠক

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বেনজীর হেলালের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে সোনাবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর সোনাবাড়িয়া বিশ্বাস পাড়ায় সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকটি সভায় পরিনত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল। বৈঠকে ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আলতাফ হোসেনের সভাপতিত্বে ও খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুস সালামেরবিস্তারিত পড়ুন
কেশবপুরে ভূমিদস্যু গোলাম ফারুকের হাত থেকে রক্ষ পেতে সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুরে ভূমি দখলবাজদের বিরুদ্ধে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে উপজেলার ব্রাম্মনডাঙ্গা (কমলাপুর) গ্রামের নওশের আলী মোড়লের পূত্র নাজমূল হোসেন বলেন, ব্রাম্মনডাঙ্গা (কমলাপুর) গ্রামের মৃত রজব আলী মোড়লের পূত্র গোলাম ফারুক ও গোলাম সরোয়ার, গোলাম মোস্তফার পূত্র হাসানুজ্জামান, গোলাম সরোয়ারের পূত্র রাজু আহম্মেদ গংরা ইতিমধ্যে এলাকায় ভূমি দখলবাজ হিসাবে পরিচিতি লাভ করেছে। তারা তার পিতা নওশের আলী মোড়লের নামীয় ব্রাম্মনডাঙ্গা মৌজার ২০৯১,বিস্তারিত পড়ুন
তালায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ঘর ভাংচুর ও তার পরিবারের সদস্যদের মারপিটের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন, তালা ফলেয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধার পুত্র আনারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, আব্দুল মজিদসহ ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্যে তিনি বলেন, তালা উপজেলার ফলেয়া মৌজার এস এ ৮৫ নম্বর খতিয়ানেরবিস্তারিত পড়ুন
নড়াইলের পল্লীতে গৃহবধুকে শ্বাস রোধকরে হত্যার অভিযোগ

নড়াইলের ইতনা গ্রামে শারমিন (২৩) নামে এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত রিকাত শেখ (২৭) পলাতক রয়েছেন। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের লিটন শেখের মেয়ে শারমিনের সাথে তিন মাস পুর্বে ইতনা গ্রামের বাবলু শেখের ছেলে রিকাত শেখের বিবাহ হয়। বিবাহর পর থেকে তাদের সংসার সুখে কাটছিল।বিস্তারিত পড়ুন
কেশবপুরে হরিহর নদের উপর সেতু নির্মাণ কার্যক্রমের অবহিতকরণ সভা

যশোরের কেশবপুরের হরিহর নদের উপর মধ্যকুল ও রামচন্দ্রপুর অংশে ৫৭ মিটার সেতু নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমের জনগণকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে মধ্যকুল মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গনে ওই সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে ও ব্রাক ইউনিভার্সিটির ডিভিশনাল ফিল্ড অফিসার কে এম জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ সায়ফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
নড়াইলের অমল সেনকে এ দেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মূল্যায়ন করলেন শীর্ষ কমিউনিষ্ট নেতৃবৃন্দ!!

প্রয়াত কমরেড অমল সেনকে এ দেশের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মূল্যায়ন করলেন দেশের শীর্ষ কমিউনিষ্ট নেতৃবৃন্দ। তারা বলেন সংগ্রাম-সংগঠনে অমল সেন প্রর্দশিত পথই নিপীড়িত শ্রেণির আলোকবর্তিকা। নেতৃবৃন্দ দূরাচারী, দুর্বৃত্ত, সন্ত্রাসী, শোষক, সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে রক্ষা পেতে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কমিউনিষ্ট ঐক্য গড়ে তোলার আহবান জানান। কমিউনিষ্ট নেতৃবৃন্দ গতকাল যশোর নড়াইলের সীমান্তবর্তী গ্রাম বাকড়ীতে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। বাংলাদেশের ওর্যাকার্স পার্টির সাবেক সভাপতি ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তিতুল্য সংগঠক কমরেড অমল সেনেরবিস্তারিত পড়ুন
শ্যামনগরের চন্ডিপুর কমিউনিটি ক্লিনিকের তনুশ্রী ও গ্রাম ডাক্তার ফখরুলের বিরুদ্ধে সরকারি ওষুধ বিক্রির অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে স্থাপিত কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তনুশ্রী রপ্তান এর বিরুদ্ধে সরকারি ওষুধ বাজারে বিক্রি, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সাথে দুর ব্যাবহার ও হয়রানি করাসহ বিস্তর অভিযোগ উঠেছে। একটানা একই স্থানে ৯বছর চাকুরি করায় এবং একই এলাকার বাসিন্দা হওয়ায় কাউকেই তোয়াক্কা করছেন না তিনি। ফলে সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী জেলা স্বাস্থ্য বিভাগ বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন সম্প্রতি ৩ সদস্যের একটিবিস্তারিত পড়ুন
দুপুরে খাওয়ার পর ঘুম ভাব দূর করার উপায়

দুপুরের খাওয়ার পর অনেকের মাঝে ঘুম ঘুম ভাব লক্ষ করা যায়। এর কারণ হচ্ছে দুপুরে খাওয়ার পর আমাদের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ হ্রাস পাওয়ার কারণেই এ ঘুম ভাব আসে। তবে এটি একটি স্বাভাবিক ব্যাপার। কয়েকটি কাজ করলে খুব সহজেই এই স্বাভাবিক ব্যাপারটি দূর করা যাবে। দুপুরে খাওয়ার পর ঘুম ভাব দূর করার কয়েকটি উপায় নিচে দেওয়া হলো- পানি পান করুন: পানি ঘুম ঘুম ভাব দূর করার সবচেয়ে ভালো ওষুধ। পানি পান করলেবিস্তারিত পড়ুন
তালায় লবনাক্ততা সহনশীল আলুর জাত চাষাবাদ ও সংরক্ষণের উপর কৃষকদের প্রশিক্ষণ

সাতক্ষীরা তালা উপজেলায় লবনাক্ততা সহনশীল আলুর জাত চাষাবাদ ও সংরক্ষণের উপর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা খলিলনগর ইউনিয়নের পরিষদের হলরুমে প্রদীপন ও আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র বাস্তবায়নে ও জার্মান সরকারে অর্থায়নে ১২৭ জন কৃষকের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়। চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন সিআইপি কৃষিবিদ মো.মনোয়ার হোসেন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকতা মিহির দেবনাথ, প্রদীপনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ দুগার্পদ সরকার, মাঠ সহায়তাকারি কৃষিবিদ তনুজ কান্তি গোলদার।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র জমা দিলেন রওশন আরা রুবী

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং উৎসব মুখর পরিবেশে প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবী। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে প্রস্তাবক, সমর্থক ও আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা পৌর নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে তিনিবিস্তারিত পড়ুন

