মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারেরবিস্তারিত পড়ুন

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন, কার কাছে কোন মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। দুই উপদেষ্টার কাছে থাকা তিন মন্ত্রণালয় তিন উপদেষ্টাকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। এদিকে আসিফ মাহমুদ দায়িত্ব ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এর মধ্যেবিস্তারিত পড়ুন

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্যবিস্তারিত পড়ুন

শার্শায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতায় কামনায় দোয়া অনুষ্ঠান

বেনাপোল প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় যশোরের শার্শায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শার্শা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে নাভারণ সাতক্ষীরা মোড়ে এই দোয়া অনুষ্ঠিত হয়। শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসি উদ্দিনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলাবিস্তারিত পড়ুন

আশাশুনির দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল নেমেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী বিশাল জনসভায় হাজার হাজার জনতার ঢল লক্ষ্য করা যায়। দরগাহপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক জি এম ইসলাম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীনবিস্তারিত পড়ুন

রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র কার্যনির্বাহী কমিটির সভা ও নবনির্বাচিত এবং মনোনীত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যনির্বাহী কমিটির সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র চেয়ারম্যান (পদাধিকারবলে) জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা মো: আজিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক মুহাঃ ওমরবিস্তারিত পড়ুন

শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তি শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাআশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০) ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজামপুর ইউনিয়নে বড় বসন্তপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ার হাজী নাছির উদ্দিন কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

কলারোয়ার হাজী নাছির উদ্দিন কলেজে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন-অত্র কলেজের সম্মানিত সভাপতি সালাহউদ্দিন পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলেজ অধ্যক্ষ শফিউর রহমান, সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ, আব্দুল আলিম, আবুল বাসার, মো: আল মামুন, উম্মেকুলছুম, মশিউর রহমান, গভর্নিং বডির সদস্য আল ফাতাহ মোঃ নাছিমুদ্দীন ফারুকী, মোঃ আফিলউদ্দীন, সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। দুই দিনব্যাপী এই আয়োজনে বিভিন্নবিস্তারিত পড়ুন

নবাগত সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসারের সাথে প্রধান শিক্ষকগণের মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি : শিক্ষার মান উন্নয়নে নবাগত সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসারের সাথে প্রধান শিক্ষকগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০১৫) সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবুল খায়ের, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটিবিস্তারিত পড়ুন