সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী

নিজস্ব প্রতিনিধি: উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পুনর্বহাল হয়েছেন আব্দুল মালেক গাজী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পুনরায় নিজের দায়িত্ব ভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি প্রতিষ্ঠানের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সাতক্ষীরার সর্বস্তরের জনগণকে এক হয়ে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান। আদালত ও বিদ্যালয় সূত্র জানায়, গত আগস্ট মাসে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সঞ্চালনায় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.বিস্তারিত পড়ুন

সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা হ্রাস ও শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। এরই ধারাবাহিকতায় ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণেবিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরা আশাশুনী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আশাশুনী উপজেলা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব শরিফ ইমরান টিটো-এর নেতৃত্ব সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিল উপস্থিত ছিলেন উপজেলা জাসাসেরবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়ে নিজেই স্ত্রীকে সেই প্রতিবেশীর সঙ্গে মোবাইল ফোনে বিয়ে দিয়েছেন। সেই বিয়ের কাবিননামায় সাক্ষী হিসেবে স্বাক্ষরও করেছেন। এরপর চলছিল পারিবারিক কলহ ও নিজের সঙ্গে যুদ্ধ। ঘটনার সপ্তাহ দু-এক পর মিলল ওই যুবকের ঝুলন্ত মরদেহ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলায় নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের নাম আব্দুল্লাহ মিথুন (২৮)।বিস্তারিত পড়ুন

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ১৫০ পিস ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস, তালা এবং রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এসব কিট দেওয়া হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমানের হাতে ডেঙ্গু টেস্ট কিটগুলো তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। এ সময় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলা সোনার বাংলা চাইনিজ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আরা’র আয়োজনে ‘রেসপন্স, এনগেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্কিং ফর এক্সক্লুডেড উইমেন’ প্রকল্পের আওতায় এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ‘ডিজিটাল যুগে তথ্যের সততা রক্ষা: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। ‘নাগরিক: ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস’ প্রকল্পের আওতায় এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, মানুষের জন্য ফাউন্ডেশন, আমরাই পারি পারিবারিক নির্যাতনবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রæত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভাঙন আরো বিস্তৃত হয়ে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে। রবিবার রাত আনুমানিক ৩টার দিকে ভাঙনের সূত্রপাত হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ভাঙন বড় আকার ধারণ করে। এতে প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ধসে নদী-খালের দিকে চলে গেছে এমনটি জানিয়েছেনবিস্তারিত পড়ুন

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেই কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইসিটি মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের সংশোধন আনার লক্ষ্যে প্রস্তুতকৃত খসড়া বিলটি ইতিপূর্বে মন্ত্রিসভায় (কেবিনেট) উপস্থাপন করা হয়েছিল। মন্ত্রিসভা থেকে নির্দেশ প্রদানবিস্তারিত পড়ুন