Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের যৌথ আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের নিউমার্কেট মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিসতি,জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সাধাঃ সম্পাদক সাবেক কাউন্সিলর শেখ মাছুম বিল্লাহ শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোঃবিস্তারিত পড়ুন
শার্শায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে জনতার ঢল

যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) আসরের নামাজের পর নাভারণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নাভারণ-সাতক্ষীরা মোড়ে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা থানা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।বিস্তারিত পড়ুন
তালায় পল্টন ট্রাজেডি স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেডি স্মরণে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তালা বিদে হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েতবিস্তারিত পড়ুন
দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা হলেন আসাদুজ্জামান ফারুকী

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক “আসাদুজ্জামান ফারুকী”। সম্প্রতি দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক ও প্রকাশক কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। আসাদুজ্জামান ফারুকী সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এর আগে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদদাতা ছিলেন, বর্তমানে তিনি সাতক্ষীর থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকা’র কলারোয়া উপজেলা’র ব্যুরো প্রধানেরবিস্তারিত পড়ুন
শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এগ্রোইকোলজি ফান্ড ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় গ্রিন কোয়ালিশন এবং শ্যামনগরের সম্মিলিত যুব সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে স্থানীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষক, পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও যুবরা অংশ নিয়ে ‘চায়না দুয়ারি জাল বন্ধ করো’, ‘জলজ সম্পদ বাঁচাও, জেলের জীবন রক্ষা করো’, ‘দেশীয় মাছেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কৃষি ব্যাংকের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে বাইসাইকেলে বিতরণ

“প্রবাসী আয় বৈধ পথে, বাংলাদেশ কৃষি ব্যাংক আপনার সাথে ” শীর্ষক স্লোগানে বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকাল ১১ টায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক(দায়িত্বে),বিকেবি,বিভাগীয় কার্যালয় খুলনা জনাব মোঃ আবু হাশেম মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থপক, বিকেবি,খুলনা জনাব শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফয়সাল, সাতক্ষীরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব এস এম এ কাইয়ূম। এবিস্তারিত পড়ুন
পল্টন ট্র্যাজেডি দিবসে সাতক্ষীরায় ছাত্র শিবিরের দোয়া ও আলোচনা সভা

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর ছাত্র শিবিরের সভাপতি মুহা. আল মামুন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এছাড়া শহর শিবিরের বিভিন্ন সম্পাদকবৃন্দ—নুরুন্নবী,বিস্তারিত পড়ুন
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জামায়াত। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেব সোমবার (২৭ অক্টোবর) বিকাল পনে ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলের নের্তৃত্বদেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। মিছিলটি পাকাপুলের মোড় হয়ে নিউমার্কেট চত্ত্বর, খুলনারোড মোড়, নারকেলতলা মোড় হয়ে আবারও শহীদ আব্দুর রাজ্জাক পার্কেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

সাতক্ষীরা প্রতিনিধি: স্যানিটেশন মাস উপলক্ষে সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে এবং গোফরইমপ্যাক্ট কর্মসূচির অংশ হিসেবে ওয়াটারএইড ও সুইস কনট্যাক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।ক্যাম্পেইনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের। এসময় উপস্থিত ছিলেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
সিসা দূষণ বন্ধে যশোরে ইয়ুথনেট ও পিওর আর্থের র্যালি ও মানববন্ধন

যবিপ্রবি প্রতিনিধি: “কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে যশোরে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (২৬ অক্টোবর) ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে, যার সহযোগিতায় ছিল ইউনিসেফ। দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামনে থেকে র্যালিটি শুরু হয়ে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয়। প্রধানবিস্তারিত পড়ুন

