সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলীর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ গোলাম জাকারিয়া।​বাপাউবো আশাশুনি উপ-বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মামুনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরে ঢাকায় নিজ পুত্রের বাড়িতে ঘুমন্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশের পিতা। তাঁর পিতার নাম মরহুম আলহাজ্ব আব্দুল জলিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আছরের নামাজেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। ইউএনও আরিফুল ইসলামবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম। অনুষ্ঠানে উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাসরিন আক্তারসহ কলেজের ১৬টি বিভাগের বিভাগীয় প্রধান, উত্তরণ ও প্র্যাকটিক্যাল এ্যাকশন এর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্র্যাকটিক্যাল অ্যাকশনের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম এর আওতায় কলেজ প্রাঙ্গণে এই মিয়াওয়াকি বন গড়ে তোলা হচ্ছে। কলেজেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও সুধী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​ ১৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসরাইল হোসেন। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবগঠিত এডহক কমিটির সভাপতি ও ফাইনা গ্রুপ লিমিটেড, ঢাকা-এর ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম (জয়তু)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আসাদুজ্জামান আসাদ।বিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না” খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারি গ্রামের ভুক্তভোগী মঞ্জুয়ারা বেগমের লবনাক্ততার বহুমাত্রিক সমস্যা বর্ণনা করতে গিয়ে এমন হৃদয়গ্রাহী বক্তব্য গোল টেবিল বৈঠকের তাৎপর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয় ভুক্তভোগী নাগরিক সমাজের উদ্যোগে এবং সৃজন প্রকল্প, অগ্রগতি সংস্থার সহযোগিতায় পাইকগাছার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে আয়োজিত ”বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ ও টেকসইবিস্তারিত পড়ুন

‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন : ‎যুবার হাতেই দিন বদল— স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় যুব-নেতৃত্বাধীন নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও কমিউনিটি সদস্যদের সমন্বয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে, একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয়েছে সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিক জুবায়েদ আজ বৃহস্পতিবার(১৭সেপ্টেস্বর) সকাল ১০টা থেকে সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলে প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল, রানারআপ দল ও শ্রেষ্ঠ বক্তার হাতেবিস্তারিত পড়ুন

পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সরকার একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ইউনিটে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সে দক্ষ পুলিশ সদস্যদের কাজে লাগানো হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) বোর্ডরুমে কলেজটির পরিচালনা বোর্ডের ২১তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ বাহিনীতে প্রকৌশল, আইটিবিস্তারিত পড়ুন

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে জাতীয় ইলিশ সম্পদ উন্নয়ন টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করতে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়বিস্তারিত পড়ুন