Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ নূরুন্নবী, যিনি প্রধান অতিথি হিসেবে সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আশরাফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মাসুদা পারভীন, যিনি তার বক্তব্যে বলেন, “সমবায়ের মাধ্যমে দক্ষতা উন্নয়নের যে প্রকল্প আমরা হাতেবিস্তারিত পড়ুন
দাবীকৃত ১৫ লাখ টাকা না পেয়ে মৎস্য ঘেরে হামলা-লুটপাট : সাতক্ষীরায় ২৫ বিঘা জমি দখলের চক্রান্ত

সাতক্ষীরার দেবহাটায় দাবীকৃত ১৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ২৫ বিঘা আয়তনের একটি মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, সশস্ত্র হামলা এবং মাছসহ নগদ অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতকারীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেবহাটা উপজেলার বালিথা গ্রামের ধাপার ঘেরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রওশন আরা রুবী জানান, স্বামী ফজলুল কাদের খোকনের মৃত্যুর পর পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর ছেলে বাগদা ও গলদা চিংড়িবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলশিরে বিশেষ অভযিানে ১৩৫ পসি ইয়াবা ট্যাবলটেসহ মোস্তফা ওরফে মোস্ত (২৩) নামে এক যুবককে গ্রফেতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোস্তফা যশোর জেলের শার্শা থানার বাগুড়ী (বেলতলা) গ্রামরে শেখ নাজীম উদ্দীনরে ছলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ডিত্তিতে কলারোয়া থানা পুলশিরে একটি টিম অভিযান চালিয়ে মঙ্গলবার সিংগা গ্রাম এলাকায় অভযিান পরচিালনা করে।এ সময় সিঙ্গা বাজার থেকে বেলতলা যাওয়ার পথে সড়কের উপর থেকে স্থানীয় আমির হোসেনের মোটর সাইকেল গ্যারজেরে সামনেবিস্তারিত পড়ুন
ফ্যাসিবাদের দালাল সাংবাদিকদের চিহ্নিত করার কাজ চলছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতির মূল কাজ হলো জনগণের সেবা করা, আর সাংবাদিকদের দায়িত্ব হলো সেই ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তোলা। কিন্তু বিগত দিনে যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদের দালালি করেছে, গুম-খুন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সহযোগী হয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তথ্য ভবনে ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন
প্রধনমন্ত্রীর কাজে সন্তুষ্ট দেশের ৬৬ শতাংশ মানুষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট দেশের ৬৬.৩ শতাংশ মানুষ। ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড নামে স্বাধীন জনমত গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত ওই জরিপে এ তথ্য উঠে এসেছে। বেসরকারি প্রতিষ্ঠান ইনোভিশন কনসালটিংয়ের অর্থায়ন ও সহায়তায় পরিচালিত এই জরিপের ফলাফল বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত হয়েছে। জরিপে প্রধানমন্ত্রীর প্রতি জোরালো সমর্থন পাওয়া গেলেও সরকারের কাজ এবং দেশ কোন পথে চলছে—এই দুই প্রশ্নে সন্তুষ্টির হার তুলনামূলক কম বলে জানানো হয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মানুষ আশাবাদী, কিন্তু একইসঙ্গেবিস্তারিত পড়ুন
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে নয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি নাগরিক বলে কলকাতা পুলিশ নিশ্চিত করেছে। বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। উল্লেখ্য, নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চার জন একই পরিবারের সদস্য। তবে, বাংলাদেশি বাদে বাকি চার জন নিহতেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও জেলার নদী-খাল রক্ষার সার্বিক চিত্র নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্থানীয় পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাতক্ষীরা অঞ্চলের নদী ও খালের অবৈধ দখল, নাব্যতাসঙ্কট এবং সার্বিক পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরেন। নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনোযোগ সহকারে সাতক্ষীরার নদী-খাল রক্ষায় মূল বাধাবিস্তারিত পড়ুন
বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বন্ধের মৌসুমে অবৈধ ভাবে প্রবেশ করে কলাগাছিয়া নদীতে মাছ ধরার অভিযোগে ১টি নৌকাসহ ৪ জন জেলেকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে কলাগাছিয়া নদীর লেবুবুনিয়ার খাল থেকে তাদের আটক করা হয় এবং মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাদের সাতক্ষীরা বন আদালতে সমর্পন করা হয়। বিকেল সাড়ে ৫টা ৪৭ মিনিটে আদালত থেকে তাদেরকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা -এসও এরফান উদ্দিন বলেন, সুন্দরবনেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যুবকদের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ

“দক্ষতায় শক্তি” এই শ্লোগানকে সামনে নিয়ে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে কারিগরি দক্ষতা মেলা ২০২৬। মঙ্গলবার (১৮ আগষ্ট-২৬) সকাল ৯ টায় সাতক্ষীরা সদরের উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে যুবদের দক্ষতা উন্নয়ন ও জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হয়। সিডো সংস্থারবিস্তারিত পড়ুন
মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালক ইউনুস আলী (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৯টার দিকে মনিরামপুর বাজারের গোহাটা মোড়ে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টা ২৮ মিনিটে তাঁর মৃত্যু হয়। নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল এলাকার আব্দুল খালেক দফাদারের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি এবংবিস্তারিত পড়ুন

