শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নদী রক্ষা ও সবুজায়নে কালিগঞ্জে ইউএনওর চর বনায়নের উদ্যোগ

নদী রক্ষা ও সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যে চর বনায়নের উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনুজা মণ্ডল। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপুর মৌজার গলঘেশিয়া নদীর জেগে ওঠা চর এলাকা পরিদর্শনকালে তিনি এ উদ্যোগের ঘোষণা দেন। এ সময় তিনি নদী দখল ও বালু ব্যবসা সংক্রান্ত অভিযোগ শোনেন এবং চলতি অক্টোবর মাসের মধ্যেই দখলকৃত চর থেকে বালু ব্যবসায়ীদের সব সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন। স্থানীয় জনগণ ও প্রশাসনের যৌথবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কায়বা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর ) সন্ধ্যায় শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামস্থ বাগআঁচড়া টু কায়বা গামী রাস্তার পাশে অবস্থিত (দিলরুবা প্যালেস) এর সামনে থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানাই,গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক ও এএসআই ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি দল কায়বা গ্রামে অভিযানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার

কলারোয়ার কোঠাবাড়ি- রায়টা গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বাঁশের সাঁকোটিতে টেকসই কোনো ব্যবস্থা নেই। বর্তমানে বাঁশের ভাসমান সাঁকো বানিয়ে চলছে নদী পারপার। কোঠাবাড়ির পাশের গ্রাম শুভঙ্করকাটি ও হেলাতলা অপর পাড়ে রায়টা ও আলাইপুর গ্রাম। বেত্রবতী নদীর তীরে এ গ্রামগুলোর অবস্থান। টেকসই সাঁকো না থাকায় কোমলমতি পড়ুয়াসহ বিপুল জনগোষ্ঠী নদী পারাপারে অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়েছে। গত বৃহস্পতিবার সরেজমিন ঘটনাস্থলে যেয়ে এরূপ অবস্থা প্রত্যক্ষ করা গেছে। এ জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি, বেত্রবতীর ওপর একটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তিন ইউনিয়নের ৪টি ওয়ার্ডে মহিলা দলের সমাবেশ

কে এম আনিছুর রহমান : সাতক্ষীরার কলারোয়ায় তিনটি ইউনিয়নের ৪টি ওযার্ড বিএনপি’র মহিলা দলের সমাবেশ অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে পৃথকভাবে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড আহসান নগরে, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড এবং ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র মহিলা দলের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জালালাবাদ আইণিয়নের আহসান নগরে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র মুথপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন,সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিম মোল্যা, কেঁড়াগাছি ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রিয়েল কনসেপ্ট এডুকেশনাল কনফারেন্স অনুষ্ঠিত

“এসো, দুনিয়া ও আখেরাতের শিক্ষায় জীবন গড়ি” শ্লোগানকে ধারণ করে শনিবার (১৮ অক্টোবর) সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিয়েল কনসেপ্ট এডুকেশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শহীদ স্মৃতি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এইচ এম ওবায়দুল্লাহ গযনফর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান । অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা। রিয়েল কনসেপ্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’র অধ্যক্ষ কাযী আবদুল্লাহ শাহীন এর সার্বিক ব্যবস্থাপন বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণ

জুলফিকার আলী : কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিনামূল্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (১৮অক্টোবর) বিকেলে বৃক্ষ রোপন কমসূচীর আওতায় কলারোয়া পৌরসভাধীন সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সদস্যদের মাঝে ৫০০পিচ ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ ৫জন সঞ্চয়কারীকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানে খলসী হাফিজিয়া মাদ্রসারার হাফেজ মো: আরাফাত হোসেন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। বিশেষ অতিথির বক্তব্য দেন-কলারোয়াবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরের দুই আনসান কমান্ডার প্রত্যাহার ও সিকিউরিটি গার্ড কর্মকর্তা বরখাস্ত

বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দরে অবৈধভাবে পণ্যচালান পাচারে জড়িত থাকার অভিযোগে শ্রী অসিত কুমার এবং ইয়ামিন কবির নামে দুইজন আনসারের প্লাটুন কমান্ডার প্রত্যাহার ও বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) শামীম হোসেন রেজা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে আনসারের দুইজন প্লাটুন কমান্ডার প্রত্যাহার এবং বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেন বন্দরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে পরকীয়া প্রেমিকাকে কু*পি*য়ে হ*ত্যা*র পরে হারপিক পানে প্রেমিকের আ*ত্ম*হ*ত্যা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে শংকর মন্ডল (৫৫) নামে হত্যা মামলার এক আসামি হারপিক পানে আত্মহত্যা করেছেন। শংকর মন্ডল উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মুকুন্দ মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে স্থানীয় অবনিশ মন্ডলের স্ত্রী তৃপ্তি মন্ডলকে কুপিয়ে হত্যা হত্যা করে। তৃপ্তি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার এসআই নজরুল ইসলাম জানান- তৃপ্তির সঙ্গে শংকরের পরকীয়া সম্পর্কের কথা এলাকার লোকজন জানত। একপর্যায়ে শংকর তৃপ্তিকে ঘরে তুলতে চান। তখন তৃপ্তি শংকরের কাছে তার ভিটাবাড়ি দাবি করেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারো মানুষ

জুলফিকার আলী : কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। বড় বড় খানা-খন্দ, গর্ত আর কাদা মাটিতে রাস্তাটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তির দীর্ঘশ্বা:স ফেলছে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড আহসাননগর গ্রামের মোখলেছুর রহমানের বাড়ির মোড় হতে মুজাহারের খেজুর বাগান পর্যন্ত ১৩০০ মিটার রাস্তা দেশ স্বাধীন হওয়ার ৫৫বছর পেরিয়ে গেলেও সেখানে উন্নয়নের কোন ছোয়াবিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র শুভ উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস ট্রফি- ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে রাগবি ক্লাবের আয়োজনে উক্ত লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিঞ্চুপদ পদ পাল।বিস্তারিত পড়ুন