Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন

“কিশোরকণ্ঠ পড়ব, জীবনটাকে গড়ব”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নৈতিক মূল্যবোধের বিকাশের লক্ষ্যে সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার নির্বাহী পরিচালক নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা জেলার চেয়ারম্যান জুবায়ের হোসেন। এ সময় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায এজাহারভুক্ত ০৩ জন আসামী গ্রেফতার করেছে। গত বুধবার রাতে কলারোয়া থানাধীন সীমান্তবর্তী গড়া গ্ৰামস্থ মেন রাস্তার উপর থেকে তাদের দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে নাটক করা হয়। আটককৃতরা হলেন এজহার নামীয় ১। মোঃ শাহানুর ইসলাম (৪৮) (৪নং ওয়ার্ড ইউপি সদস্য, চন্দনপুর ইউনিয়ন), পিতা- আজিজার গাইন, ২। সাইফুর রহমান (৩০), পিতা-হাবিবুর রহমান, উভয় সাং-গয়ড়া, থানা-কলারোয়া,বিস্তারিত পড়ুন
উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ

জলবায়ু বিপর্যয় রোধ ও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরার আশাশুনির শিশু-কিশোর ও শিক্ষার্থীরা। আন্তর্জাতিক জলবায়ু তহবিলের আমলাতান্ত্রিক জটিলতা কিংবা বৈদেশিক অনুদানের আশায় বসে না থেকে নিজেদের বাসযোগ্য পরিবেশ রক্ষায় নিজ উদ্যোগেই মাঠে নেমেছে তারা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও রোপণ করা হয়েছে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আশাশুনি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বেসরকারি উন্নয়নবিস্তারিত পড়ুন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশন মামলা ও আদালতের স্থিতাবস্থা রক্ষার নির্দেশনা অমান্য করে বিবাদীপক্ষের বিরুদ্ধে বসতঘর ভাঙচুর করে জোরপূর্বক ঝুপড়ি ঘর নির্মাণ করে পৈত্রিক সম্পত্তি জবর দখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। একই এলাকার মোঃ সব্বত আলী মোল্লার ছেলে অভিযোগকারী মোঃ হাফিজুল ইসলাম, মোঃ সাজ্জাদুল ইসলাম ও মোঃ সাইজুল ইসলামবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে আইচপাড়া গ্রামের শফিকুলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন বলে জানা গেছে। পরে শফিকুলকে আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে কলারোয়ায় সততা স্টোরের সংখ্যা দাঁড়ালো ১১টি। দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে রোববার বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এ সততা স্টোরের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আজিজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেনবিস্তারিত পড়ুন
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ আগস্ট) সকালে হাসপাতালের ষষ্ঠ তলার ডেন্টাল ইউনিটে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার ইনচার্জ মুহা. মাহবুবুর রহমান।ফ্রি ডেন্টাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন ওরাল ও ডেন্টাল সার্জন ডা. মাসুম বিল্লাহ।ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখবিস্তারিত পড়ুন
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদের স্মরণে সাতক্ষীরার কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৮ আগস্ট) কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী হাফেজে কুরআনদের সম্মাননা ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে হাফেজে কুরআনদের হাতে নগদ অর্থ, অর্থসহ কুরআন শরিফ, টুপি, বই ওবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকির জন্য একটি ব্যাবস্থাপনা কমিটি গঠিত হয়। শেখ তামিম আজাদ মেরিন কে সভাপতিত্ত্বে জরুরি পরামর্শ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর, এ্যাডঃ কাজী আবদুল্লাহ আল হাবীব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাবলু, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, রেফারি ফারুক হোসেন স্বপন, সাজেদুল করিম তপু, জাহিদুর রহমান খান চৌধুরী, শিক্ষক শেখ শাহাজাহানবিস্তারিত পড়ুন
মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে সাতক্ষীরায় ২৫০ জন মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে নবদিগন্ত সংস্থা। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার মুকুন্দপুর গ্রামে অবস্থিত নবদিগন্ত সংস্থার প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। নবদিগন্ত সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন মুকুন্দপুর সরকারিবিস্তারিত পড়ুন

