রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ও এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কামালনগর ও শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাতক্ষীরা পৌর এলাকার কামালনগর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা মোঃ ইউনুস হোসেন (৫০) এবং শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের আব্দুর রাজ্জাক (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৬টার দিকে শহরের কামালনগর গোরস্থান সংলগ্ন নিজ বাড়িতে প্রতিদিনের মতো ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস হোসেন। ঘরের পাশে রাখা ঝালমুড়ি বিক্রির ভ্যানগাড়িটি গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। আগে থেকেই ঘরের টিনের চালে বিদ্যুতের তার লিক হয়ে পুরো ভ্যানগাড়িটি বিদ্যুতায়িত হয়েছিল। স্পর্শ করার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত ইউনুস হোসেন দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত ও কর্মকর্তা ওসি মাহমুদ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, সকাল আনুমানিক ৯টার দিকে শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন আব্দুর রাজ্জাক। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবার ও স্থানীয়রা উদ্ধার করতে এগিয়ে আসলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের অসুস্থ ও অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট

‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ
  • খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত
  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ