শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা যৌক্তিক দাবি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, সাতক্ষীরা জেলা শাখা। রবিবার (৫ অক্টোবর) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিক্ষকরা শিক্ষাব্যবস্থায় বিদ্যমান বৈষম্য দূরীকরণে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সদস্য সচিব মো. আলতাফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন। অনুষ্ঠানটিবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিজিবি সদস্যের হাতে বাসচালক লাঞ্ছিত, ক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশিকে কেন্দ্র করে এক বাসচালককে মারধরের অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বেনাপোলের পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে বেনাপোল থেকে ঢাকাগামী একটি সোহাগ পরিবহন বাস আমড়াখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশির সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে,বিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন ৩৩ হাজার কোটি টাকা

প্রবাসীরা সেপ্টেম্বর মাসে দেশে ৩৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, প্রবাসীরা বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার মার্কিন ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৩২ হাজার ৭৫৭ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত এক ব্যাংকেরবিস্তারিত পড়ুন

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের সমর্থনে রাস্তায় ইসরায়েলিদের ঢল

গাজা যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে তেল আবিবের রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। শনিবার (৪ অক্টোবর) রাতে বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে অবশিষ্ট বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বল হয়েছে, ‘এখন নয়তো কখনোই না’ – লেখা সম্বলিত বিশাল ব্যানার নিয়ে জনতা বিক্ষোভ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বার্তাটি প্রতিধ্বনিতবিস্তারিত পড়ুন

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট চায় জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে গণভোট হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হামিদুর রহমান আযাদ বলেন, জনগণ গণভোটের বিষয়ে খুব একটা অভ্যস্ত নয়। তবে জাতীয় নির্বাচন যাতে জটিলতায় না পড়ে, সে জন্য নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা যেতে পারে।বিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া নিয়ে সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া নিয়ে সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এসব শিক্ষকদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এ বিষয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রবিধি শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা ১,০০০ (এক হাজার) টাকা থেকেবিস্তারিত পড়ুন

গৃহবধূকে কুপিয়ে হত্যা: হারপিক পানে আসামির আ*ত্ম*হ*ত্যা*র চেষ্টা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে শংকর মন্ডল (৫৫) নামে হত্যা মামলার এক আসামি হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শংকর মন্ডল উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মুকুন্তু মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে স্থানীয় অবনিশ মন্ডলের স্ত্রী তৃপ্তি মন্ডলকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে। তৃপ্তি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার এসআই নজরুল ইসলাম বলেন-বিস্তারিত পড়ুন

আশাশুনির চেঁচুয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত, জনগণের বাঁধার মুখে ফিরে গেলেন বোর্ডের কর্মকর্তারা

জনগণের বাঁধার মুখে নিয়োগ না দিয়ে পরীক্ষা স্থগিত ঘোষণা করে ফিরে গেলেন বোর্ডের কর্তারা। শনিবার দুপুর ১২টার দিকে এমন ঘটনা ঘটেছে আশাশুনি উপজেলার আশাশুনির চেঁচুয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সামনে। মাদ্রাসায় অধ্যক্ষসহ নয় পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থানীয়রা জানায়, কোটি টাকার নিয়োগ বানিজ্যের উদ্দেশ্যে ঢাকা মাদ্রাসা-ই আলিয়ার পদচ্যুত প্রিন্সিপাল ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের দোসর মাওঃ আঃ রশিদ মাদ্রাসা কর্তৃপক্ষের যোগসাজসে এবং অভিভাবক প্রতিনিধি ও অন্যান্য সদস্যদের অগোচরে চেঁচুয়া মদিনাতুল উলুমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিদ্যৎস্পৃষ্টে ওয়েলডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু!

শফিকুর রহমান: কলারোয়ায় বিদ্যৎস্পৃষ্টে ওয়েলডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা দুজন সহকারিও মৃদু বিদ্যুৎস্পৃষ্ট হন। শনিবার (০৪ অক্টোবর) বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মাওলানা আবুল খালেকের বাড়িতে লোহার গ্রিল লাগানোর সময় বৈদ্যুতিক শক সার্কিটের ঘটনা ঘটে। নিহত ওয়েলডিং মিস্ত্রির নাম- আল মামুন গাজী(২৭)। সে কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা-তাতীপাড়া গ্রামের জাহান আলী গাজীর ছোট পুত্র। নিহত আল মামুন ইউনিয়ন জামায়াত যুব বিভাগের আমির ছিলেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভাতের সঙ্গে চেতনানাশক স্প্রে, একই পরিবারের ৬জন অচেতন

মোঃ হাফিজুল ইসলাম : সাতক্ষীরা সদর উপজেলার বড় খামার গ্রামে ভাতের সঙ্গে চেতনানাশক স্প্রে মিশিয়ে দেওয়ার ঘটনায় একই পরিবারের দুগ্ধপোষ্য ২ শিশুসহ ৬ জন অচেতন হয়ে পড়েছেন। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দুপুরে এই ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বড় খামার গ্রামের বাসিন্দা মেহের আলী (৬৫), তার স্ত্রী মোমেনা খাতুন (৫০) ও দুই পুত্র আব্দুর রউফ (৪০) এবং জিয়ারুল (২৬), জান্নাতুল (৪), মিনারা (২০) দুপুরে খাওয়া দাওয়ারবিস্তারিত পড়ুন