বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আল-জাজিরার বিশ্লেষণ

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে যে ক্ষতির মুখে পড়বে গোটা মধ্যপ্রাচ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ভয়াবহ হামলা চালিয়ে ইরানের বিদ্যুৎখাত ধ্বংস করে ফেলা হবে। এই আল্টিমেটামের পর ইরানও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র এব্রাহিম জোলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানিশোধনাগার (ডিস্যালাইনেশন প্ল্যান্ট) এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোতেও হামলা চালাবে ইরান। এ বিষয়ে একজন আঞ্চলিক বিশ্লেষক বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি ব্যাপকতর অর্থনৈতিক ও পরিবেশগতবিস্তারিত পড়ুন

সরকারের লক্ষ্য বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। সরকারের লক্ষ্য একটি বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা। এজন্য নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় করতে হবে উৎসাহিত। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের কৌতূহল, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে আরও। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনা সাইন্স সোসাইটিবিস্তারিত পড়ুন

তালায় নিহত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম বিপ্লব কবির, যিনি ২০১৪ সালে পুলিশের তথাকথিত ‘ক্রসফায়ারে’ নিহত হন তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ঈদ উদযাপন উপলক্ষে তার পরিবারের কাছে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তালা শিল্পকলা একাডেমিতে বিপ্লব কবিরের পরিবারের সদস্য হাবিবুর হকের হাতে নগদ অর্থ তুলে দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তরুণী গৃহবধূ কারিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুকে ঘিরে রহস্য

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কাশিপুর গ্রামে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কারিনা দাস (২৩) সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের থ্রি-হুইলার চালক সঞ্জয় দাসের বড় মেয়ে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি মৃত্যুকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তালা উপজেলার কাশিপুর গ্রামের সুজিত দাসের সঙ্গে কারিনা দাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নানা ধরনের মানসিক ও শারীরিকবিস্তারিত পড়ুন

সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দি সাউথ এশিয়ান টাইমস এর সাতক্ষীরা প্রতিনিধি এবিএম মোস্তাফিজুর রহমান এর খালা ও সাতক্ষীরা বড় বাজারের নুরানী ষ্টোরের মালিক বাটকেখারী গ্রামের রুহুল আমীন গাজীর স্ত্রী নুর নাহার (৫৬) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীঘূদিন দূরারোগ ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহৃমার জানাজার নামাজ আজ সন্ধা ৭টায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইডিইবির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের বৃহত্তম পেশাজীবি সংগঠন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আইডিইবি জেলা সহসভাপতি প্রকৌশলী মো. আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ ফেরদৌস আরেফিন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকাল ৪টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, কলারোয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যাপকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা কলেজ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যক্ষ খলিলুর রহমান

সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা কলেজ ও শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান ২০২৬ এর প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এর উপজেলা পর্যায়ের সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং অত্র কলেজের অধ্যক্ষ মো: খলিলুর রহমান টানা দ্বিতীয় বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব অর্ণব দত্তেরবিস্তারিত পড়ুন

উপজেলা ও জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হলেন শিক্ষক আলামিন

সাতক্ষীরা, আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক( ব্যবসায় শিক্ষা) মোঃ আলামিন উপজেলা ও জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেলা ও উপজেলা বাছায় কমিটি তাকে উপজেলা ও জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. আলামিনকে সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত তার হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে তিনি জেলা শিক্ষাবিস্তারিত পড়ুন

দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ

সাতক্ষীরায় তরুণ স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় শীর্ষক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) শহরের কাটিয়া টাউন বাজারে অবস্থিত হিউম্যান রাইটস এন্ড ইনভাইরনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) সংস্থার প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস এন্ড ইনভাইরনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) এর বাস্তবায়নে এবং ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে প্রশিক্ষণটি আয়োজন করা হয়। এতে সহযোগিতা প্রদান করে সম্প্রীতি এইড ফাউন্ডেশন। প্রশিক্ষণেবিস্তারিত পড়ুন