Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার ধানদিয়া কলেজ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলারোয়ার জয়নগর ইউনিয়নের বেগম খালেদাজিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৪ঠা জানুয়ারি বিকাল ৫ ঘটিকার সময় বেগম খালেদাজিয়া মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে কলেজ ছাত্রলীগের আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠাতা বার্ষীকি পালন করা হয়। পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বেগম খালেদাজিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদি জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতীর বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান, তিনি তার বক্তব্যে বলেন জাতির পিতাবিস্তারিত পড়ুন
জালালপুর ইউপি নির্বাচন : নির্বাচনী অফিস উদ্বোধন করলেন এম মফিদুল হক লিটু

জালালপুরের ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর আগামী ইউপি নির্বাচনের ৪ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার( ৪ জানুয়ারি) জেঠুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। ৪ নং ওয়ার্ডের মোঃ শুকুর গাজীর সভাপতিত্বে অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এম মফিদুল হক লিটু।এসময় এলাকাবাসী পক্ষ থেকে বক্তব্য রাখেন সদোরুজ্জামান,আব্দুল বারী গাজী,সাইদুর রহমান,মওলামা আব্দুর হামিদ গাজী,বিস্তারিত পড়ুন
ফকিরহাটে ছওতুল দক্ষিন পাড়া কুরআন মাদ্রাসার উদ্বোধন

ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী গ্রামে ছওতুল দক্ষিন পাড়া কুরআন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। ৪ জানুয়ারী সোমবার সকাল ১১টায় মাদ্রাসাটির উদ্বোধন করেন মোহতামিম মোঃ আঃ হাই। মাওঃ আঃ রহমান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের ০২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ছওতুল কুরআন মাদ্রাসার উপদেষ্টা হাফেজ মাওলানা মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে ফকিরহাট উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা হতে আগত মুসলিম ধর্মপ্রাণ ওলামায়ে-কেরাম সহ মাদ্রাসারবিস্তারিত পড়ুন
ফকিরহাটে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফকিরহাটে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি ০৪ জানুয়ারি সোমবার বিকাল ৩টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির কওসার আলী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মুলঘর ইউপিএল চেয়ারম্যান হিটলার গোলদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ওবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ থেকে খেজুরের গুড় প্লাস্টিকের ড্রামভর্তি হয়ে চলে যাচ্ছে দেশ-বিদেশে

‘যশোরের যশ, খেজুরের রস’- এই যশ মূলত যশোরের রাজগঞ্জের খেজুরের গুড়ের কারণে। এই খেজুরের গুড় এখন প্লাস্টিকের ড্রামভর্তি হয়ে চলে যাচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। প্রতি বছর শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা ছুটে আসে রাজগঞ্জ বাজারে গুড় কিনতে। তারা স্থানীয় বাজার ঘুরে গাছিদের কাছ থেকে শত শত ভাঁড় গুড় ক্রয় করেন। সেই গুড় ড্রামে ভর্তি করে নিয়ে যান নিজ এলাকায়। একই প্রক্রিয়ায় রাজগঞ্জ এলাকার গুড় যাচ্ছে বিদেশেও। জানাগেছে, প্রতি সপ্তাহেবিস্তারিত পড়ুন
তালার ইউএনও ইকবাল হোসেনকে বিদায়ী সংবর্ধণা

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনকে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধণা প্রদান করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারী) দিনব্যাপী তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, সদর প্রেসক্লাব, তালা ব্লাড ব্যাংক, উপজেলা মহিলা সংস্থা, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধণা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন ইতিমধ্যে গোপালগঞ্জ জেলারবিস্তারিত পড়ুন
‘দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস ভয়াবহ ক্যান্সারে পরিনত হয়েছে’

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক ভয়াবহ ক্যান্সারে পরিনত হয়েছে। এই ক্যান্সার প্রতিরোধে রাষ্ট্রীয় ও সামাজিক আন্দোলনের কোন বিকল্প নাই। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজী আফে ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ও বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্রোগে “বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে-উন্নত বাংলাদেশ বিনর্মানে মাদক-স্ত্রাস-জঙ্গিবাদ-ঘুষ-দুর্নীতি মুক্ত সমাজ গড়ার দাতিতে” আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে জাতীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৭, শনাক্ত ৮৩৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬২৬ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৩৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ১৬ হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯৭৮ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬০হাজার ৫৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায়বিস্তারিত পড়ুন
সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

নিখোঁজের তিন দিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গসংলগ্ন সেপটিক ট্যাংক থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে শিশু রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোহান সদরের মসজিদপাড়ার সুজন আলীর ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান খান বলেন, গত বুধবার রোহান নামের শিশুটি নিখোঁজ হয়। শিশুটির বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি তদন্তে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শিশুটিকে হত্যা করে মর্গসংলগ্ন সেপটিকবিস্তারিত পড়ুন
পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী

পুলিশকে মানুষের আস্থা অর্জন করতে হবে জানিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। সরকারপ্রধান বলেন, পুলিশকে জনগনের বাহিনীতে পরিণত করেছে তাঁর সরকার। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে বাহিনীটিতে। এ সময় সরকার প্রধান পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন সময় তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

