মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অন্যকে আল্লাহর দুশমন বলে গালি দিলে কী হয়?

অনেক সময় মানুষ নিজের বংশ-পরিচয় গোপন করে থাকে। কেউ কেউ নিজের পিতা-মাতার পরিচয় অস্বীকার করে। অনেকেই নিজের মূল বংশ পরিচয় গোপন রেখে অন্য বংশের বলে দাবি করে। অনেকে আক্রমণাত্মকভাবে একে অপরকে আল্লাহ-রাসুলের দুশমন বলে আখ্যায়িত করে। পরিচয় গোপন কিংবা আল্লাহ-রাসুলের দুশমন বলে কাউকে গালি দেয়া কি ঠিক? এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কী?

বংশ বা পিতা-মাতার পরিচয় জানা থাকার পরও নিজের পরিচয় গোপন রাখা মারাত্মক অপরাধ। হাদিসের বর্ণনায় তা কুফরির শামিল। আবার নিজের বংশ-পরিচয় জানা থাকার পরও যারা নিজেকে অন্য বংশের লোক বলে পরিচয় দেয় তাদেরকে জাহান্নামী বলেছেন স্বয়ং বিশ্বনবি। হাদিসে এসেছে-

হজরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি নিজের পিতা সম্পর্কে অবগত থেকেও অপর কাউকে পিতা বলে দাবি করে সে কুফরি করল। আর যে ব্যক্তি নিজেকে এমন বংশের লোক বলে দাবি করে, যে বংশের সঙ্গে তার আদৌ কোনো সম্পর্ক নেই, সেই ব্যক্তি নিজের বাসস্থান জাহান্নামে তৈরি করে নিলো। আর যে ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বলে ডাকলো অথবা বললো হে আল্লাহর দুশমন!, অথচ সে এরূপ (আল্লাহর দুশমন) নয়, তখন তার (এ সম্ভোধন) নিজের দিকেই ফিরে আসবে। (মুসলিম)

হাদিসের আলোকে উল্লেখিত তিনটি কাজই মারাত্মক ক্ষতির। কেউ কুফরি করল। কেউ জাহান্নামে স্থান করে নিল। আবার কেউ নিজেকে আল্লাহর দুশমন বানিয়ে নিল।

মুমিন মুসলমানের করণীয়
-কখনো নিজের বংশ ও পিতা-মাতার পরিচয় গোপন না করা। আর এমনটি করার ফলে মানুষ ঈমানহীন হয়ে যায়। (নাউজুবিল্লাহ)
– সঠিক বংশ পরিচয়ে বেড়ে ওঠা ঈমানের দাবি। জানা না থাকলে নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য বংশের পরিচয় না দেয়াও জরুরি। কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়টিতে বলেছেন, যারা বংশ পরিচয় গোপন করে অন্য পরিচয় দেয় তারাও জাহান্নামি।
– নিজেকে এমন প্রবণতা থেকে বিরত রাখা, যে কাজে নিজেই আল্লাহর দুশমন হয়ে যায়। অর্থাৎ কাউকে না জেনে আল্লাহর দুশমন বলে গালি না দেয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। বংশ পরিচয় গোপন করা থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। না জেনে নিজেকে অন্য বংশের বলে পরিচয় দেয়া থেকে বিরত থাকার তাওফিক দান করুন। অন্যকে আল্লাহর দুশমন বলে গালি দেয়া থেকেও বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক