রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবসরের পরই সরকারি চাকরিজীবীদের সংসদ নির্বাচনের সুযোগ দিতে রুল

সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারার প্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব আদেশের এ বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

পরে রিটকারী আইনজীবী গণমাধ্যমকে বলেন, নির্বাচনে অযোগ্যতা নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) (চ) চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ রুল জারি করেছেন।

গত বছরের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসায়ী, সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর অতিবাহিত না হলে কোনো সরকারি চাকরিজীবী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আইনের এ বিধান চ্যালেঞ্জ করে গত বছরের ৪ আগস্ট হাইকোর্টে রিট করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী নুরুল কাদের সোহেল।

রিটে বলা হয়, সরকারি চাকরি থেকে অবসরের পর যে কোনো ব্যক্তি সাধারণ নাগরিক হয়ে যান। কিন্তু এক্ষেত্রে তাদের নির্বাচন করতে সময় বেঁধে দেওয়া হলো কেন। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব, রাষ্ট্রপতি সচিব এবং সব বিভাগের কমিশনারসহ ডিসিদের বিবাদী করা হয়। রিটটি গত বছরের ১৪ আগস্ট খারিজ করে দেন হাইকোর্টের পৃথক বেঞ্চ।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ