বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিনয়ের বিকল্প বেছে নিলেন আলিয়া!

কেবল অভিনয়েই নয়, বাবা ও বড় বোনের মতো সিনেমা প্রযোজনাতেও হাত পাকিয়েছেন আলিয়া ভাট। এবার লেখালেখিতেও নিজের পারদর্শিতার স্বাক্ষর রাখলেন এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি তিনি দ্য অ্যাডভেঞ্চারস অফ এড-এ-মাম্মা: এড ফাইন্ডস এ হোম নামক একটি শিশুতোষ ছবির বইয়ের লেখক হয়েছেন। রোববার সাংবাদিকদের ডেকে সেই ঘোষণাই দিলেন আলিয়া।

অভিনেতা রনবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর একটি কন্যা সন্তানের জন্মও দিয়েছেন অভিনেত্রী। তার ১৯ মাস বয়সি কন্যার নাম রাহা। তাকে নিয়েই এখন নানা স্বপ্ন দেখেন আলিয়া। শিশু কন্যা রাহাকে একটা বছর সবার চোখের আড়ালেই রেখেছিলেন আলিয়া।

তবে অভিনয় পরিবারের সন্তানকে কি আর ক্যামেরার লেন্সের আড়ালে রাখা সহজ কাজ! আলিয়া জানালেন, ছোট্ট রাহা এখন যেভাবে ক্যামেরা বুঝতে শিখেছে, তাতে রীতিমত চমকে যান তিনি নিজেই।

মেয়ে রাহাকে নিয়েই অভিনয়ের বাদ-বাকি সময় কাটান আলিয়া। আর এবার জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। লেখক হিসেবেই মনোনিবেশ করতে চান আলিয়া।

সম্প্রতি বাচ্চাদের পোশাকের ব্র্যান্ড Ed-a-Mamma দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখে ফেলেন Ed Finds A Home নামে সিরিজের প্রথম বই। শিশুদের বইয়ের চিত্রশিল্পী তানভি ভাট বইটির চিত্র অঙ্কন করেছেন।

আলিয়া বলেন, ‘একটি নতুন দুঃসাহসিক কাজ শুরু করলাম। ‘এড একটি বাড়ি খুঁজে পায়’ শিরোনামে বইয়ের একটি নতুন সিরিজ লেখার কাজ শুরু করলাম, যা এড-এ-মাম্মার থেকে অনুপ্রাণিত। আমার শৈশব ছিল গল্প বলার এবং গল্পকারে পরিপূর্ণ.. এবং একদিন আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আমার ভেতরের সেই শিশুটিকে বের করে এনে শিশুদের জন্য বইয়ের মধ্যে রাখার জন্য..আমি আমার সহকর্মী গল্পকার বিবেক কামাথ, শাবনম মিনওয়ালা এবং তানভি ভাটের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। যারা তাদের চমৎকার ধারণা, ইনপুট এবং কল্পনা দিয়ে আমাদের প্রথম বইটি আনতে সাহায্য করেছেন।’

আলিয়া ভাট জানান, ‘গ্রহের যত্ন নেওয়া এবং পোষা প্রাণীর সঙ্গে বন্ধুত্ব’ বিষয়ক এই বইটি মূলত একটি ছবির বই। এড ফাইন্ডস এ হোম শিরোনামের এই বইটি পাফিন বুকস ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত হয়েছে।

আলিয়া ভাট ২০২০ সালে কিডসওয়্যার এবং মাতৃত্ব পরিধানের ব্র্যান্ড এড-এ-মাম্মা প্রতিষ্ঠা করেন। গত বছর রিলায়েন্স রিটেল পোশাক লেবেলে ৫১ শতাংশ শেয়ার নিয়ে এটি যৌথ উদ্যোগে প্রবেশ করে। ২০২১ সালে লাস্যময়ী এই অভিনেত্রী ইটারনাল সানশাইন প্রোডাকশন নামে একটি প্রোডাকশন ব্যানারও চালু করেন।
সূত্র- ইন্ডিয়া এক্সপ্রেস।

একই রকম সংবাদ সমূহ

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ

বিহারের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার