শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিনয়ের হাতেখড়ি নাট্যকার মানস পালের মেয়ে অরিত্রী পালের

আগামী ঈদের জন্য নির্মিত হলো টেলিফিল্ম ‘খেয়ালি বাতাস’। এটি রচনা করেছেন মানস পাল, পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এই টেলিফিল্মটিতে একটি চরিত্রে নাট্যকার মানস পালের মেয়ে অরিত্রী পাল অভিনয় করেছে বলে জানিয়েছেন তিনি।

এই নাটকের মাধ্যমে অরিত্রী পালের অভিনয় জগতে হাতে খড়ি হলো। টেলিফিল্মটির মুল চরিত্রে যারা অভিনয় করেছেন মীর সাব্বির, শবনম ফারিয়া, মিথিলা, ম অ সালাম, শফিক খান দিলু, শেখ স্বপ্না, হিমে হাফিজ ও অন্যান্যরা।

ঈদুল আজহায় টেলিফিল্মটি প্রচার হবে চ্যানেল আইয়ে। টেলিফিল্ম ও তার মেয়ের অভিনয় প্রসঙ্গে মানস পাল বলে, ‘একটি বুদ্ধি প্রতিবন্ধীকে নিয়ে টেলিফিল্মটির গল্প, প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ভাই। এই চরিত্রটি যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী তাই ছোটদের সঙ্গে তার বন্ধুত্ব। তার তিনটা বন্ধু রয়েছে, এই তিন বন্ধুর একজন হলো আমার মেয়ে অরিত্রী। যদিও দুই দিনে খুব পরিশ্রম গিয়েছে তার, তার পরেও সে অভিনয় করতে পেরেছে এতেই খুশি তিনি। অভিনয়টি সহজ ছিলো না?

সেটে মীর সাব্বির ভাই, শবনম ফারিয়াসহ যাদের সঙ্গে অভিনয় করেছে; সবাই তার অভিনয়ের প্রশংসা করেছে। এখন দর্শকরা দেখার পর বলবে বাকিটা। আশা করছি অরিত্রীর অভিনয় সবার ভালো লাগবে। কারণ তার রক্তে অভিনয় মিশে আছে।

আমার বাবা ছিলেন যাত্রার বিখ্যাত অভিনেতা; আমি নাটকে লেখালেখির সঙ্গে যুক্ত। অরিত্রী গানও গাইতে পারে, কিছুদিন আগে শিশু একাডেমিতে রুনা লায়লার সঙ্গে যে একশ শিশুশিল্পী গাইল সে তাদের মধ্যে একজন ছিল।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস