শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ত্র নিয়ে কারো আমাদের ভূখণ্ডে আসার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে কেউ বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, মিয়ানমারের বিভিন্ন স্থানে সংঘাত হচ্ছে। তাই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা দেখেছেন, সংঘাতের কারণে মিয়ানমার থেকে অনেকে এ দেশে এসেছে। আমরা তাদের আবার ফেরত পাঠিয়েছি। আমরা সীমান্তে বিজিবির ফোর্স বাড়িয়েছি। কোস্ট গার্ড, নেভি ও পুলিশও সজাগ রয়েছে। ওদিক থেকে অস্ত্র নিয়ে কারো আমাদের ভূখণ্ডে আসার সুযোগ নেই।

শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা মন্ত্রী।

এ সময় গ্রামীণ টেলিকমের বিভিন্ন প্রতিষ্ঠান দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আইনের বাইরে কিছু করছি না। ইউনূসের ব্যাপারটি আদালতের ব্যাপার। আদালত যে আদেশ দিচ্ছেন, আমরা তাই বাস্তবায়ন করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার দুপুরে চট্টগ্রামে আসেন। এরপর বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় চট্টগ্রাম-১২ আসনের সংসদ-সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ