বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগ আগামী ৩টি নির্বাচন করতে পারবে না: বিএনপি নেতা হাবিব

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামী লীগ আগামী ৩টি নির্বাচন করতে পারবে না। যেহেতু তারা গত ৩টি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি সেহেতু আওয়ামী লীগকে আগামী ৩টি নির্বাচন করতে দেওয়া হবে না। যারা নিয়ে আসার কথা বলছে তারা আওয়ামী লীগের দোসর। এই চক্রান্ত মেনে নেওয়া হবে না।

শুক্রবার রাতে রাজধানীর সেগুনবাগিচার এক রেস্টুরেন্টে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, এক শ্রেণির সাংবাদিক ও বুদ্ধিজীবীরা বলছে এ ছাত্র জনতার আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা ও অবদান নেই। আমি তাদের উদ্দেশে বলতে চাই, ছাত্রদের আন্দোলন ছিল মাত্র ৩৬ দিনের। কিন্তু বিএনপির আন্দোলন সাড়ে ১৭ বছরের। আমাদের হাজার হাজার নেতাকর্মী বিগত সরকারের নির্যাতনে নিহত হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন।

জিসাসের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনার ইভার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এসময় তিনি বলেন, শুধু শিবির ও ছাত্রদল নয় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনে বিএনপি অফিসিয়ালি ছিল না কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আওয়ামী লীগ যুবলীগ ছাড়া সবাই এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এ আন্দোলনে একক কারও ক্রেডিট নেই।

‘শুধু শিবির ও ছাত্রদল নয় সবার প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে’

শুধু শিবির ও ছাত্রদল নয় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, এই আন্দোলনে বিএনপি অফিসিয়ালি ছিল না কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল।

শুক্রবার রাতে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে জিসাসের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনার ইভার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আওয়ামী লীগ যুবলীগ ছাড়া সবাই এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এ আন্দোলনে একক কারও ক্রেডিট নেই।

জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

এসময় তিনি বলেন, এক শ্রেণির সাংবাদিক ও বুদ্ধিজীবীরা বলছে এ ছাত্র জনতার আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা ও অবদান নেই। আমি তাদের উদ্দেশে বলতে চাই, ছাত্রদের আন্দোলন ছিল মাত্র ৩৬ দিনের। কিন্তু বিএনপির আন্দোলন সাড়ে ১৭ বছরের। আমাদের হাজার হাজার নেতাকর্মী বিগত সরকারের নির্যাতনে নিহত হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আগামী ৩টি নির্বাচন করতে পারবে না। যেহেতু তারা গত ৩টি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি সেহেতু আওয়ামী লীগকে আগামী ৩টি নির্বাচন করতে দেওয়া হবে না। যারা নিয়ে আসার কথা বলছে তারা আওয়ামী লীগের দোসর। এই চক্রান্ত মেনে নেওয়া হবে না।

একই রকম সংবাদ সমূহ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী

ডিজিটাল পদ্ধতিতে আসামি আদালতে হাজির করা গেলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবেবিস্তারিত পড়ুন

  • অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই : জাহেদ উর রহমান
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • ২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • বিদ্যুৎ খাতে নয়-ছয় করেছে আওয়ামী লীগ সরকার : রিজভী
  • সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম