রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আ.লীগ আসলে ফের ফ্যাসিবাদ আসবে, ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন নয়- উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে; ওই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি; তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। জনগণ কখনো বৈষম্যমুক্ত হবে না।

তিনি বলেন, খুনিদের বিচার ও শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং একটি গণতান্ত্রিক পটপরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারের অঙ্গীকার।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পটপরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর হাসিনার স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে। বাচ্চাদের গুম করা হয়েছে, মা-বোনদের ধর্ষণ করা হয়েছে, অনেক মানুষকে খুন করা হয়েছে ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমরা সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন ও আলেম-ওলামারা মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি।

তিনি আরও বলেন, যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবারো ফ্যাসিবাদ ফেরত আসবে। ১৯৭৫ সালের এই দিনে ২৫ জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছে। বাকশাল প্রতিষ্ঠার পূর্বে বিরোধী দলীয় কয়েক হাজার নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু গুম করেছিলেন। ওই সময় আওয়ামী লীগের লোকজন একই স্টাইলে গুম-খুন ও ধর্ষণ করেছিলেন। তাই আমরা আর শেখ মুজিব ও শেখ হাসিনার শাসন এই বাংলাদেশে চাই না।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাজীগঞ্জের চারজন শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বিকালে লক্ষীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন উপদেষ্টা মাহফুল আলম।

একই রকম সংবাদ সমূহ

বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর (অব.)বিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষবিস্তারিত পড়ুন

  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
  • শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি সোনা
  • মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা
  • ১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন
  • ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের