বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার বিষয়ে নিয়ে রিজভীর বক্তব্য

আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপি’র সদস্য হতে পারবেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি দাবি করেছেন, গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বৃহস্পতিবার (৮ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান রিজভী।

এর আগে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটিকে পছন্দ করেনি, এই ধরনের মানুষ- তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবেন না কেন! এছাড়াও আমরা চাচ্ছি সমাজে যারা ফ্রেশ মানুষ (তাদেরকে)। আমাদের যে আদর্শ তা বিশ্বাস করেন কিনা তারপর আমরা যাচাই-বাছাই করবো। যাচাই-বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে তারা নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে যাতে খুব শক্তভাবে এড়িয়ে যেয়ে একেবারে সমাজের ফেশ মানুষ যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে এরা আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করবো।

প্রতিবাদলিপিতে বিবৃতিতে বলা হয়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন- যারা দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আমলের আগেই দল থেকে চলে গেছেনে এবং দলটির দুঃশাসন-লুটপাট সহ্য করতে না পেরে যারা দল থেকে সরে এসেছেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন।

এতে বলা হয়, সমাজের যারা সজ্জন মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে চলে গেছেন, অন্তরে জাতীয়তাবাদী চিন্তা লালন করতেন, তিনি একজন শিক্ষক হতে পারেন, ব্যাংকার হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন, এনজিওকর্মী হতে পারেন, কৃষক ও শ্রমিক হতে পারেন, তারাও প্রাথমিক সদস্য হতে পারবেন। এ ক্ষেত্রে বিএনপির আদর্শে বিশ্বাসী মানুষরাই বিএনপি প্রাথমিক সদস্য হতে পারবেন।

বিবৃতিতে বলা হয়, অথচ, আমার বক্তব্য বিকৃত করে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার সঠিক বক্তব্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…