বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলটির বেশিরভাগ শীর্ষনেতা। গেল জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে এই দলটির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। আন্দোলনে তোড়ে অবশেষে ৫ আগস্ট খড়কুটোর মতো ভেসে যায় আওয়ামী লীগ সরকার। পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা।

তখন থেকে দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বেশ কয়েকটি দল ও সংগঠন। এরই মধ্যে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধও করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এখনো সুস্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির বাংলা সার্ভিসকে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সে সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ বা তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক। আমাদের এই দেশের ওপরে সমান অধিকার। আমরা সব ভাই ভাই। আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে। এ দেশকেই বড় করতে হবে।’

‘কাজেই যে মত-দল করবে, তার মতো করে, সবকিছু করবে। এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিৎ, তার বিচার হতে হবে। এটুকুই শুধু’-যোগ করেন অধ্যাপক ইউনূস।

এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সমমনা কিছু সংগঠন সরব হলেও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা গেছে। এ বিষয়ে অধ্যাপক ইউনূসের ভাবনা, ‘ওই যে ঐকমত্য। আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐকমত্যে। সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো।’

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…