বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আকাশেই খুলে পড়ে বিমানের চাকা, নিরাপদে অবতরণে প্রশংসায় ক্যাপ্টেন

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পেছনের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা আকাশেই খুলে পড়ে যায়। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ পাইলটের সাহস, দক্ষতা ও বিচক্ষণতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এতে প্রাণে বেঁচেছেন বিমানে থাকা ৭১ জন যাত্রী।

ঘটনার কারণ খুঁজে বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানের চিফ অব সেইফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শুক্রবার (১৬ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ারের বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। ঘটনার তাৎক্ষণিকতা বুঝে পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুরোধ জানান।

বিষয়টি আমলে নিয়ে দ্রুতই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের। পাশাপাশি বিমানের ইঞ্জিনিয়ারিং টিমও প্রস্তুত রাখা হয় সম্ভাব্য যান্ত্রিক জটিলতা মোকাবিলায়।

তবে সব ধরনের চাপ সামলে এবং প্রযুক্তিগত ঝুঁকির পরও ক্যাপ্টেন জামিল বিল্লাহ বিমানের নিয়ন্ত্রণ দক্ষভাবে বজায় রেখে দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করান। এসময় বিমানে এক শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। অবতরণের পর সবাই অক্ষত অবস্থায় বিমান থেকে নামেন।

এমন ঘটনায় বিমানের এই সাহসী ও দক্ষ অভিযানে যাত্রীরা পাইলট ও কেবিন ক্রুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ ঘটনার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর বলেন, পাইলট প্রথম চেষ্টাতেই সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ আছেন।

অন্যদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটির সময় অন্য বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল।

ক্যাপ্টেন জামিল বিল্লাহের অসামান্য দক্ষতায় প্রাণ বাচলো ৭১ বিমান যাত্রীর

শুক্রবার দুপুরে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। ৭১ জন যাত্রী নিয়ে আকাশে ওঠার পর উড়োজাহাজটির বাম পাশের একটি ল্যান্ডিং গিয়ার চাকা খুলে নিচে পড়ে যায়। এরপর একটানা প্রায় এক ঘণ্টার উৎকণ্ঠার মধ্যে দিয়ে পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহর অসামান্য দক্ষতায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে জরুরি অবতরণ করে।

বিজি ৪৩৬ ফ্লাইটটি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ১৭ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। কিছুক্ষণ পরই কক্সবাজার বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, উড়োজাহাজটির বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। বিষয়টি তখনো বিমানের সেন্সরে ধরা পড়েনি। পরবর্তীতে ঢাকার আকাশে আসার পর ফ্লাইটটি লো-ফ্লাই করে এবং কন্ট্রোল টাওয়ার নিশ্চিত করে—একটি চাকা নেই।

ঘটনাটি জানার পরপরই ক্যাপ্টেন জামিল বিল্লাহ দ্রুততার সঙ্গে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের বার্তা পাঠান। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা প্রস্তুত হয় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায়। দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি দক্ষতার সঙ্গে এক পাশের চাকার ভারে কাত হয়ে নিরাপদে অবতরণ করে।

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকাকক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা
যাত্রীরা সবাই অক্ষত ও নিরাপদ আছেন বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর। তিনি বলেন,ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তার সহকারী পাইলট জায়েদ এবং কেবিন ক্রুরা দারুণ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে যাত্রীদের নিরাপদে অবতরণ করিয়েছেন।
এদিকে অবতরণের পর যাত্রীরা বিমানের পাইলট এবং কেবিন ক্রুদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জরুরি ব্যবস্থাপনার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের প্রশংসা করেন।

ঢাকায় নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে পড়া বিমানটিঢাকায় নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে পড়া বিমানটি
নেক্সট এয়ার একাডেমীর চিফ ফ্লাইট ইন্সট্রাকটর ক্যাপ্টেন রাজীব উদ্দিন বলেন, বৈমানিকেরা অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। ট্রেনিংয়ে শেখানো হলেও বাস্তব পরিস্থিতিতে ঠাণ্ডা মাথায় এমন সিদ্ধান্ত নিতে পারা প্রশংসার যোগ্য।

প্রসঙ্গত, ক্যাপ্টেন জামিল বিল্লাহ এর আগে বোয়িং ৭৩৭ ও ৭৮৭ ড্রিম-লাইনার ফ্লাইটে ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রয়েছে আট হাজার ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পর অন্যান্য ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিজি ৪৩৬ ফ্লাইটটির বিষয়ে একটি তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন