মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশাসনে আসছে নতুন মুখ

আগামি ছয় মাসে অবসরে যাচ্ছেন ২২ সচিব

চলতি বছরের অক্টোবর থেকে আগামি বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সরকারের অন্তত ২০ জন সচিব অবসরে যাবেন। এই সময়ের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদও শেষ হবে আরও দুই সিনিয়র সচিবের।

ফলে প্রশাসনের শীর্ষ পদগুলোতে আসবে নতুন মুখ। এর মধ্য দিয়ে দীর্ঘদিন প্রশাসনে প্রভাব বিস্তার করা ক্যাডার সার্ভিসের বড় দুই ব্যাচ ’৮৪ ও ’৮৫-এর কর্মকর্তাদের আধিপত্য শেষ হবে।

যদিও ইতিমধ্যে এই দুই ব্যাচের বেশির ভাগ কর্মকর্তাই অবসরে চলে গেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, আগামি ৭ অক্টোবর থেকে আগামি বছরের ৩ এপ্রিল পর্যন্ত অবসরোত্তর পিআরএল-এ যাবেন সরকারের ২০ জন সচিব। তাদের মধ্যে ’৮৪, ’৮৫ ও ’৮৬ ব্যাচের কর্মকর্তা রয়েছেন।

আগামি ৭ অক্টোবর পিআরএল-এ যাবেন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. নূর-উর-রহমান।
১৬ অক্টোবর পিআরএল এ যাবেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। তিনি ’৮৫ ব্যাচের কর্মকর্তা। ১৬ অক্টোবর চাকরির মেয়াদ শেষ হচ্ছে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শামীমা নার্গিসের। তিনি ’৮৫ ব্যাচের কর্মকর্তা।
৩১ অক্টোবর অবসরে যাবেন ’৮৫ ব্যাচের কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসাইন।
১৫ নভেম্বর পিআরএল এ যাবেন অষ্টম ব্যাচের কর্মকর্তা ও বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ।
২৮ নভেম্বর চাকরি শেষ হচ্ছে তথ্য সচিব কামরুন নাহারের।
আগামী ১৭ ডিসেম্বর অবসরে যাবেন মো. দিলওয়ার বখ্ত। ’৮৪ ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
৩০ ডিসেম্বর চাকরি থেকে বিদায় নেবেন ’৮৫ ব্যাচের কর্মকর্তা রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা।
৩১ ডিসেম্বর চাকরির মেয়াদ শেষ হচ্ছে দুই সচিবের। এদের মধ্যে একজন হচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও ’৮৫ ব্যাচের কর্মকর্তা ড. আহমদ কায়কাউস। অন্যজন ভূমি সচিব একই ব্যাচের মো. মাক্ছুদুর রহমান পাটোয়ারী।
আগামি বছরের ৪ জানুয়ারি চাকরি শেষ হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব অষ্টম ব্যাচের কর্মকর্তা মো. আলী নূরের।
৫ জানুয়ারি অবসরে যাবেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আবুল কালাম আজাদ। তিনি ’৮৫ ব্যাচের কর্মকর্তা।
১২ জানুয়ারি অবসর নিচ্ছেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) ’৮৫ ব্যাচের সুবীর কিশোর চৌধুরী।
১৪ জানুয়ারি অবসরে যাবেন পরিকল্পনা কমিশনের সচিব ’৮৫ ব্যাচের কর্মকর্তা মো. আসাদুল ইসলাম। ২ ফেব্রুয়ারি চাকরির মেয়াদ শেষ হচ্ছে সিনিয়র সচিব মো. আলমগীরের। ’৮৪ ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে নির্বাচন কমিশনে রয়েছেন।
’৮৫ ব্যাচের আরেক কর্মকর্তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এস এম জিয়াউল আলমের চাকরির মেয়াদ শেষ হচ্ছে ৪ ফেব্রুয়ারি।
১৫ ফেব্রুয়ারি অবসরে যাবেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ’৮৫ ব্যাচের মো. জাকির হোসাইন আকন্দ।
২৮ ফেব্রুয়ারি চাকরির মেয়াদ শেষ হচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তারের।
একই দিনে অবসরে যাবেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) বেগম উম্মুল হাছনা।
দুজনই ’৮৫ ব্যাচের কর্মকর্তা।
৩ মার্চ অবসরে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগামি ছয় মাসে ২০ জনেরও বেশি কর্মকর্তা অবসরে যাওয়ার ফলে নতুন কর্মকর্তারা সচিব হওয়ার সুযোগ পাবেন। এতে প্রশাসনের কাজেও গতি বাড়বে।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর