রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী জুন মাসে রেল চলবে পদ্মা সেতু দিয়ে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আশা করছি আমরা, আগামী জুন মাসে স্থাপন করা হবে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল যোগাযোগ। এর ফলে তিনটি নতুন জেলা মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী রেল যোগাযোগের আওতায় আসবে।

এছাড়া আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেলপথও আগামী জুনে চালু করা সম্ভব হবে। পর্যায়ক্রমে ঢাকা থেকে কক্সবাজার, রামু হয়ে গুনদুম পর্যন্ত রেলও চলতি বছরের জুনে চলাচল করবে, সে লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

এসব রেলপথ চালু হলে জিডিপি এক শতাংশ বাড়বে বলে জানান তিনি।

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু’র সভাপতিত্বে সোমবার সংসদের ২১তম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, খুলানা থেকে মংলা পোর্ট, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত রেলপথ নির্মাণ দ্রুত এগিয়ে চলেছে। খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ চালু হলে সরাসরি ঢাকা থেকে মংলা বন্দর পর্যন্ত রেলপথ সংযুক্ত হবে।

এসময় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ দ্রুত শেষ করা ও ওইসব এলাকায় উন্নয়নের লক্ষ্যে পদ্মা ব্রিজ রেল সংযোগ ও দ্বিতীয় বঙ্গবন্ধু সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। এর ফলে তিনটি নতুন জেলায় রেল সংযুক্ত হবে।

রেলমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার ওপর বর্তমান সরকার অগ্রাধিকার দিয়েছে। ৩০ বছর মেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা রেলওয়ে মাস্টার প্লান সরকারের নির্বাচনী ইস্তেহারে স্থান পেয়েছে।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ি। কেননা এদেশে আমাদের ভোটাধিকার ছিল না, অর্থনৈতিক স্বাধিকার ছিল না। সে কারণে বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করার ডাক দেন এবং দেশ স্বাধীন হয়। তারপর ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবারো স্বৈরশাসকরা ক্ষমতায় এসে দেশকে পাকিস্তানি ঘরানায় নিয়ে যান।

পরে ১৯৯৬-তে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সে মামলার রায় হয়, কিন্তু ২০০১ সালে আবার বিএনপি-জামায়াত শক্তি ক্ষমতায় আসলে সে মামলা একচুলও এগোয়নি। পরে আবারো শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ করে এবং শাস্তি নিশ্চিত করে। কিন্তু এখনো স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করেই যাচ্ছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন রেলমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ