শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী বাজেটে শিক্ষকদের বেতন বাড়ানো হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি। তবে চলতি বাজেটে সেটি করা না গেলেও আগামী বাজেটে বাড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী।

মঙ্গলবার বিকালে নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন। তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি। আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব। বিদ্যালয়ের উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালন ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন সহজেই বাড়ানো যায়।

তিনি বলেন, শিক্ষকদের পুরস্কার দিতে শিগগিরই প্রতিযোগিতার আয়োজন করা হবে। সারা দেশের শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীদের পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতাটি হবে শিক্ষকরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করতে পারেন তার ওপর। শিক্ষকরা পাঠদানের ভিডিও করে সেটি জমা দেবেন।
নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি বলেন, শুধুমাত্র জ্ঞানমুখী নয়, উদ্ভাবনী চিন্তায় রূপান্তর আনতেই নতুন শিক্ষা-কার্যক্রম তৈরি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী

নিজের ৬২তম জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICTবিস্তারিত পড়ুন

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে,বিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ : ডা. জুবাইদা রহমান
  • রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির
  • কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন, তালিকা প্রকাশ
  • আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার
  • ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি
  • উনি এখন লাশের অপেক্ষায় আছেন, হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ
  • অনুরোধ করছি আমাকে সীমাবদ্ধ থাকতে দিন: দীনেশ ত্রিবেদী