বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিল্পায়ন সঙ্গীত একাডেমীর বার্ষিক বনভোজন

আব্দুর রহমান, সাতক্ষীরা: ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে কাপাসডাঙ্গায় পান্ডে ইকো পার্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিল্পায়ন সঙ্গীত একাডেমীর বার্ষিক বনভোজন। শিল্পায়ন সঙ্গীত একাডেমীর শিল্পীদের পরিবেশনায় দেশত্ববোধক গান, সঙ্গীত, বাঁশির সুর ও নৃত্যে ভিন্ন আমেজে জমে উঠেছিল এ বনভোজন।

অনুষ্ঠানে একাডেমির কর্মকর্তা, শিক্ষার্থী ও তাদের বন্ধু-স্বজনরা দিনব্যাপি পার্কের খোলা মাঠে খেলাধুলা, বনভোজনীয় খাবার-দাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। বার্ষিক বনভোজন অনুষ্ঠানে অংশ নেন শিল্পায়ন সঙ্গীত একাডেমীর সভাপতি প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ সভাপতি সাবিত্রী হালদার।

সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ, সদস্য শাহিন আলম সবুজ, পান্ডে ইকো পার্কের স্বত্বাধিকারী সুরেশ পান্ডে, সাংবাদিক আব্দুর রহমান, ইব্রাহিম খান বাবুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সকাল থেকে বিভিন্ন ইভেন্টের খেলাধুলা এবং দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন একাডেমীর শিল্পীরা। পরে র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে বার্ষিক বনভোজন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের আন্দোলনের নামে কিছু ব্যক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবংবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

নভেম্বর থেকে জানুয়ারি মাসে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

চলতি শীত মৌসুমে দেশে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এর মধ্যে দুইবিস্তারিত পড়ুন

  • একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা
  • ডিসেম্বর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর, পাবেন জানুয়ারিতে
  • এনআইডি সংশোধনের আড়ালে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি
  • ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • আ.লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে-পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মিরা: নাহিদ ইসলাম
  • ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা
  • কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান