মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু

নারকেল গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজালীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে- শনিবার দুপুরে আলমগীর খোজালীপুর গ্রামে একটি নারকেল গাছের মাথায় উঠে, পাশের আম গাছ থেকে পাড়ার জন্য। এ সময় আম পাড়ার জন্য তার হাতে থাকা বাঁশের কাঁচা লাঠিটি (আঁকশি) অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মূল (মেইন) সংযোগ লাইনের তারের ওপর পড়ে। কাঁচা বাঁশটি বিদ্যুতায়িত হওয়ার সাথে সাথে উচ্চমাত্রার বিদ্যুৎস্পর্শে তিনি গাছের মাথায় আটকে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা বিশেষ প্রক্রিয়ায় গাছের ওপর থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। এই মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো খোজালীপুর গ্রাম জুড়ে নেমে এসেছে চরম শোকের ছায়া। নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে এখন চলছে মাতম।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জানান- বিদ্যুৎ লাইনের পাশে যেকোনো গাছে ওঠার সময় বা ফল পাড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। সামান্য অসচেতনতাই ঘটতে পারে এমন বড় দুর্ঘটনা।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা