বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আমি নেতা নই, সাধারণ মানুষের ইচ্ছাপূরণের তত্ত্বাবধায়ক’ : প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভূমিকা, সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তিনি নিজেকে একজন তত্ত্বাবধায়ক হিসেবে উল্লেখ করে বলেন, তার লক্ষ্য জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করা।

শনিবার (১৬ আগস্ট) প্রকাশিত সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, আমি নই, মূল চালিকাশক্তি হলো সাধারণ মানুষ। তারা যেভাবে পরিবর্তন চায়, আমি কেবল সেটি বাস্তবায়নে সহায়তা করছি। তিনি জানান, তিনি কখনো নিজের মতামত জনগণের ওপর চাপিয়ে দেন না, বরং তাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল।

তিনি নিজেকে নেতা নয়, বরং গণতন্ত্র ফিরিয়ে আনার একজন তত্ত্বাবধায়ক হিসেবে দেখেন। তবে এ প্রক্রিয়া সহজ নয় বলে স্বীকার করেন তিনি।

অনেক চ্যালেঞ্জ আছে। কেউ কেউ এই প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়। বাংলাদেশ থেকে উৎখাত হওয়া কিছু রাজনৈতিক শক্তি ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বলেন তিনি।

ড. ইউনূস বলেন, স্বৈরাচারী শাসন ও ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার কারণে গত ১০-১৫ বছর অনেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তবে এবার সেই সুযোগ আসছে। ১৮ বছর বয়সী একজন তরুণ-তরুণী ভোটের জন্য উৎসাহিত, কিন্তু তাদের কখনোই সুযোগ দেওয়া হয়নি। এবার তারা ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ভোট দেবে, যোগ করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে
  • সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
  • বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে : তথ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০
  • নতুন পে স্কেলের স্বস্তির আড়ালে বাড়বে মূল্যস্ফীতি
  • আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের