বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর হবে না ঢাবিতে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল শনিবার।
ঢাকাসহ সাত বিভাগীয় শহরে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে আগামি বছর থেকে আর এই ইউনিটে ভর্তি পরীক্ষা হবে না।
আশির দশক থেকে পরীক্ষা হয়ে আসা এই ইউনিট বাতিল করা হয়েছে।

আশির দশক থেকে ঢাবিতে পাঁচটি ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা হয়ে আসছে। এর মধ্যে ঘ ইউনিটের মাধ্যমে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে উচ্চমাধ্যমিকের বিভাগ পরিবর্তনের সুযোগ পেতেন শিক্ষার্থীরা।
কিন্তু গত মার্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। ঘ ইউনিট থাকবে না। ফলে ইউনিটগুলোর নামও পরিবর্তন হয়ে যাবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইউনিটগুলোর নাম হবে- বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।

ঘ ইউনিট বাতিলের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, পরীক্ষার বোঝা ও ভোগান্তি কমানোর জন্য এটি বাতিল করা হয়েছে। ঘ ইউনিট বাতিল করলেও চালু হতে যাওয়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে শিক্ষার্থীদের।

শনিবার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এদিন সকাল সাতটা থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে থাকেন শিক্ষার্থী ও অভিভাকরা। ভর্তি পরীক্ষার আগে থেকেই শিক্ষার্থীদের সঙ্গে অভিভাকদের আসাকে অনুৎসাহিত করে আসছিল ঢাবি কর্তৃপক্ষ। তবে বিগত পরীক্ষাগুলোর মতো শনিবারও ক্যাম্পাসে অভিভাকদের দৃশ্যমান উপস্থিতি দেখা যায়।

এদিকে, এদিন সকাল সাড়ে ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ‘ঘ’ ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ