বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরিচায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে ট্রাক, চালক নিহত

মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে চালক নিহত হয়েছেন। রোববার রাতে পাটুরিয়ার তিন নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মাসুদ পারভেজ ওরফে রাজু (৩০)। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দা গ্রামে। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী অক্ষত আছেন।

পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢেউটিন নিয়ে যশোরে যাচ্ছিলেন ট্রাকচালক মাসুদ পারভেজ। সাথে ছিলেন তার এক সহকারী। রোববার রাত সাড়ে ১০টার দিকে পাটুরিয়া তিন নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পদ্মা নদীতে পড়ে ডুবে যায়। এ সময় ট্রাকচালকের সহকারী ট্রাক থেকে লাফিয়ে নদীতে পড়ে তীরে ফেরেন। তবে ট্রাকের ভেতরে আটকে পড়েন চালক মাসুদ পারভেজ। খবর পেয়ে রাত ১২টার দিকে স্থানীয় নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা ট্রাকের ভেতর থেকে মাসুদ পারভেজের লাশ উদ্ধার করেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম মিয়া বলেন, দিবাগত রাত ২টার দিকে নদীতে ডুবে যাওয়া ট্রাকটি বিআইডব্লিউটিসির নিজস্ব ক্রেন দিয়ে উদ্ধার করা হয়।

পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ লিটন মিয়া সোমবার সকালে জানান, নিহত ট্রাকচালকের লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। স্বজনেরা লাশ নিতে আসছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল