বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ইউসিসিএ নির্বাচনে মনিরুজ্জামান চেয়ারম্যান নির্বাচিত

আশাশুনি উপজেলা কেন্দ্রীয় সমবায় এ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিঃ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পুনরায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গরবার বিআরডিবি মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। ৯৭ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মোঃ মনিরুজ্জামান (আনারস প্রতীক) ৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী শৈলেন্দ্র নাথ মন্ডল (ছাতা) ৩৫ ভোট ও বুদ্ধদেব সরকার (চেয়ার) ১৭ ভোট পেয়েছেন। ইতিপূর্বে সহ- সভাপতি পদে দিপক কুমার মন্ডল, সদস্য পদে সিদ্ধার্থ গাইন, কামরুল ইসলাম, ইয়াছিন আলী, আঃ মান্নান মোড়ল, আঃ মালেক গাজী ও মনিষ কুমার মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির সভাপতি মোঃ করিমুল হক, সদস্য সঞ্জয় কুমার দত্ত ও রমেন্দু বাছাড়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন চলাকালে বিআরডিবি বর্তমান চেয়ারম্যান আঃ মান্নান, আরডিও বিশ্বজিৎ ঘোষ প্রমুখ কেন্দ্র পরিদর্শন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে