সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শরাফপুরে আদ-দ্বীন মেডিকেল কলেজের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

জি,এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুরে আকিজ গ্রুপের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস ও স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ এর চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট শিল্পপতি রাজ্যেশ্বর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরুন চক্রবর্তী ও জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান।

শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাম্পে ৭৭০ জন রোগিকে পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। ৩০ জন রোগিকে বিনামূল্যে চোখের সানি অপারেশনের জন্য আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্প পরিচালনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী