শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসেন, খেলা হবে : কাজী জাফরউল্লাহকে নিক্সন চৌধুরী

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, ‘চাচা (কাজী জাফরউল্লাহ) আসেন, খেলা হবে। চার বছরে মাঠে নেই, মাঠে আমি আছি, খেলা হবে। আমি এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন করেছি।

বুধবার বিকালে ফরিদপুরের চরভদ্রাসনে অবস্থিত চরহাজীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদী ভাঙন রোধে কাজ করেছি। বিদ্যুৎ, রাস্তাঘাট যে উন্নয়ন করেছি তাতেই খেলা হবে। করোনাকালে চাচা কোথায় ছিলেন? চাচা ১০ তারিখে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশাল সমাবেশে খেলা হবে।’

তিনি বলেন, ‘আপনারা ভাঙ্গায় আমার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীকে আমার জনপ্রিয়তা দেখাব। আমি যে মার্কাই পাই আপনারা আছেন তো?’

জেলার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী আনুষ্ঠানিকভাবে এমপি নিক্সনের দলে যোগদান করেন। এ উপলক্ষ্যে স্থানীয় বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন মাস্টার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিক্সন চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার