রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইজতেমায় যৌতুকবিহীন ৭২টি বিয়ে সম্পন্ন

টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম।

শনিবার (৩ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর চলমান ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করেছে আয়োজকরা। এ পর্যন্ত মোট ৭২টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ইজতেমা কর্তৃপক্ষ।

ফজরের নামাজের পরে হিন্দিতে আম বয়ান করেন ভারতের শীর্ষ মুরুব্বী মাওলানা আব্দুর রহমান। তার বয়ান বাংলায় তরজমা করে দেন মাওলানা মতিন।

শীতের মধ্যেই ইজতেমা ময়দানে গত কয়েকদিন ধরে লাখো মুসল্লি অবস্থান করছেন। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা আত্মশুদ্ধি, পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিহত, বক্তব্য শুনছেন।

জোহরের নামাজের পর মাওলানা ইসমাইল গোধরা বয়ান করবেন। আসরের নামাজের পর আয়োজকদের পক্ষ থেকে যৌতুকবিহীন এই বিয়ের ব্যবস্থা করা হয়। সেখানে শরীয়াহ মোতাবেক একে একে মোট ৭২টি বিয়ে সম্পন্ন হয়।

এদিকে, গতরাতে ইজতেমা ময়দানে আরও তিনজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। ইজতেমা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৭ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। অপরদিকে, আগামী ৯ ফেব্রুয়ারী শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

দেশে প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, বিজয়ীদের জন্য ২ লাখ টাকা পুরস্কার

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বর্তমান সরকারেরবিস্তারিত পড়ুন

  • শুরু হলো ২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন
  • যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • ইসলামে ধর্ষণের শাস্তি, চার সাক্ষীর ধারণা ভুল : ডা. জাকির নায়েকের ভাষ্য
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
  • পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে বৃহস্পতিবার
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪