বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই: সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কোনো সমস্যা নেই, বরং ইভিএম দিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএমে ভোটগ্রহণ সহজ হয়। এতে জাল ভোটের সুযোগ নেই। রংপুর সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএমের ওপর প্রার্থী ও ভোটারদের আস্থা আছে। তা নাহলে কেউ নির্বাচনে অংশ নিতেন না।

রংপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এটা সফল করতে হলে রাজনৈতিক দল, প্রার্থী ও কর্মীসহ সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রিসাইডিং অফিসাররা কোনো পক্ষপাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেননা নির্বাচনে ভালো-মন্দ প্রিসাইডিং কর্মকর্তার ওপর নির্ভর করে। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করেন। নির্বাচন বন্ধ করা লাগলে বন্ধ করবেন। এটি করতে পারলে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।

প্রার্থীরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, তা দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিইসি।

গাইবান্ধার নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিলের ঘটনা এর আগে হয়েছে বলে মনে হয় না। যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় নগরবাসীকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটাররা কে কোন প্রার্থীকে ভোট দেবেন সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা সবার সহযোগিতায় কেবল ভোট প্রদানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবো।

এর আগে রংপুর সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি।

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ অন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে
  • সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
  • বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে : তথ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০
  • নতুন পে স্কেলের স্বস্তির আড়ালে বাড়বে মূল্যস্ফীতি
  • আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের