বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াত-এন‌সি‌পি-হিন্দু মহাজোটের নেতারা

সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লে‌য়িং ফিল্ডের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এন‌সি‌পি), গণঅধিকার প‌রিষদ, এবি পা‌র্টিসহ বি‌ভিন্ন দ‌লের নেতারা যোগ দেন।
চরমোনাই পীরসাহেবের এই সমাবেশে যোগ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের সংগঠ‌নের নেতারাও।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেন। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিমসহ জামায়াতের ৫ জন কেন্দ্রীয় নেতা উপস্থিত হন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেন। যেখানে ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলম।

গণঅধিকার সভাপ‌তি নূরুল হক নূর ছিলেন।

আরও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পা‌র্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাস‌চিব আহমাদ আবদুল কাদের মহাসচিব, ইসলামী ঐক্যজোট মহাস‌চিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, বাংলাদেশ খেলাফত মহাস‌চিব জালাল উদ্দিন, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি প্রমুখ।

মহাসমাবেশে যোগ দেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্দ্রের সভাপ‌তি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপ‌তি নির্মল রোজারিও।

এসব দলের নেতাকর্মীদের ঢলে দুপুর দুইটায় শুরু হয় লাখো মানুষের এ সমাবেশ। বিএনপিকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি, কারণ দলটি সংখ্যানুপা‌তিক নির্বাচন বিরোধী।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। আর দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়। এ সময় ‘নারায়ে তাকবির আল্লাহ আকবার’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা সোহরাওয়ার্দী উদ্যান।

একই রকম সংবাদ সমূহ

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায়বিস্তারিত পড়ুন

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী