মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদযাত্রায় ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট থাকবে।

রোববার (১৬ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, টিকিট যাদের কাছে আছে, তারাই যাত্রী। আর যাত্রার দিন উপস্থিত স্ট্যান্ডিং টিকিট থাকবে ২৫ শতাংশ। টিকিট ছাড়া কেউ যেন ভ্রমণ করতে না পারে সে চেষ্টা থাকবে।

তিনি বলেন, সোমবার (১৭ এপ্রিল) থেকে ঈদযাত্রা শুরু হচ্ছে। ঈদের সময় যাত্রীদের চাপ বেশি থাকে। কী রকম প্রস্তুতি নেয়া হয়েছে, তা এক মাস আগে জানানো হয়েছে। ঈদের আগে ও পরের ৫ দিন করে এ বছর ১০ দিনের জন্য শতভাগ অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা যেন নিরাপদে যেতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।

ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে নূরুল ইসলাম বলেন, ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ আসে; তবে চেষ্টা থাকবে যাত্রীরা যেন সময়মতো পৌঁছাতে পারে। গরমের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেগুলো মাথায় রেখে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, ১০৪ ট্রেনে ২৮ হাজার যাত্রী আন্তঃনগরে যাতায়াত করবে প্রতিদিন। সব মিলিয়ে ৭৫ হাজারের মতো যাত্রী হবে। ৯ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। তবে নতুন ট্রেন যুক্ত হবে না বলেও জানান মন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ