বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের চাঁদ দেখা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

রমজান মাস শেষে শাওয়ালের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে এর আগে চাঁদের স্থানাঙ্ক জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গত ২৫ মার্চ বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। আর রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। তবে রমজান মাস ৩০ দিন ধরে ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদুল ফিতর উদযাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৯ এপ্রিল সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী স্বাক্ষরিত শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল বাংলাদেশ মান সময় রাত ১২টা ২১ মিনিটে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে, ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ০.৭৪৮০ দিন এবং সূর্যাস্তের ২২ মিনিট ৭ সেকেন্ড পর পর চন্দ্রাস্ত ঘটবে। ওই দিনই রাত ৯টা ১ মিনিটে প্রতিপদ (প্রথমা) শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে।

৯ এপ্রিল চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ৩৮ মিনিট থেকে ৭টা ৫ মিনিট পর্যন্ত বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে ১০ এপ্রিল সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১ দশমিক ৭৪৮৩ দিন এবং সান্ধ্যকালীন গোধুলি শেষ হওয়ার ১ ঘন্টা ২৮ মিনিট ৬ সেকেন্ড পর চন্দ্রাস্ত ঘটবে।

আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ বলেন, ৯ এপ্রিল চাঁদের বয়স থাকবে এক দিনেরও কম। চাঁদ দিগন্তের সঙ্গে মাত্র ৯ ডিগ্রি কোণে উচ্চতায় থাকবে। আকাশে অবস্থানও করবে স্বল্প সময়ের জন্য। তাই খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও বলেন, এখন গ্রীষ্মকাল আকাশ মেঘমুক্ত পাওয়াও মুশকিল। ওইদিন যেটুকু চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে পশ্চিম আকাশ পরিস্কার মেঘমুক্ত না থাকলে সেটাও কাজে আসবে না। ১০ এপ্রিল চাঁদ দেখার সম্ভাবনা বেশি এবং ১১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর হতে পারে।

ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে আগামী ৯ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররমে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে ইসলামী শরিয়ত অনুযায়ী, চান্দ্র মাস শুরু হাওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে।

৬৪ জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বে থাকা জেলা চাঁদ দেখা কমিটির কাছ থেকে তথ্য নেওয়ার পর চাঁদ দেখার সিদ্ধান্ত জানিয়ে থাকে জাতীয় চাঁদ দেখা কমিটি। জেলা চাঁদ দেখা কমিটিতে সদস্য সচিব থাকেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা। ফাউন্ডেশনের কর্মকর্তারা জেলা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত জাতীয় কমিটিকে ফোন করে জানিয়ে দেন। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী